আজ ১১ ডিসেম্বর। ১৯৭৮ সালের এই দিনে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কার্গো ভবন থেকে চুরি হয়েছিল। এ সময় নগদ অর্থ ও মূল্যবান রত্ন মিলিয়ে প্রায় ৫০ লাখ ডলারেরও বেশি মূল্যের সম্পদ চুরি হয়েছিল। এছাড়া একই দিনে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি, ঐতিহাসিক পরিবর্তন ও বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম-মৃত্যুর ঘটনা ঘটে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১২৮২ : ওয়েলসের শেষ স্বশাসিত যুবরাজ লিউয়েলিন গ্রুফইদ দক্ষিণ ওয়েলসের সিলমেরিতে নিহত হন।

১৬২০ : মেফ্লাওয়ার অভিযাত্রীরা প্লাইমাউথ উপসাগরে আসে এবং সেদিনই স্থানীয় অধিবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

১৭৯২ : ফ্রান্সের ষোড়শ লুইয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার শুরু হয়।

১৮১৬ : ইন্ডিয়ানা যুক্তরাষ্ট্রের উনিশতম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

১৮৪৪ : যুক্তরাষ্ট্রে দাঁতের চিকিৎসায় প্রথমবার নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়।

১৯১৩ : দু’বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম ‘মোনালিসা’ উদ্ধার করা হয়।

১৯৪১ : জার্মানি ও ইতালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৮ : বুরকিনা ফাসো ফ্রান্স থেকে স্বায়ত্তশাসন লাভ করে।

১৯৬৭ : ফিলিস্তিনের মুক্তি ফ্রন্ট গঠিত হয়। একই দিনে ফ্রান্সে প্রথমবার কনকর্ড প্রদর্শন করা হয়।

১৯৭১ : বেলফাস্টে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়।

১৯৭২ : অ্যাপোলো সতেরোর মহাকাশচারীরা চাঁদে অবতরণ করেন।

১৯৭৫ : উত্তরে কোড যুদ্ধ তীব্র হলে আইসল্যান্ডের নৌকা ব্রিটিশ সহায়ক জাহাজে গুলি চালায়।

১৯৭৮ : নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের একটি ভবন থেকে ৫০ লাখ ডলারের বেশি মূল্যমানের নগদ অর্থ ও অলংকার লুট হয়। চুরি হওয়া এ সম্পদের বেশির ভাগই পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

২০০১ : চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে।

জন্ম

১৯৬৯ : বিশ্বনাথন আনন্দ, দাবাড়ু।

১৯৪৩ : জন কেরি, যুক্তরাষ্ট্রের রাজনীতিক।

১৯৩৫ : প্রণব মুখার্জি, ভারতের রাষ্ট্রপতি।

১৯৩১ : ভগবান শ্রী রজনীশ, ভারতীয় আধ্যাত্মিক নেতা।

১৯২২ : দিলীপ কুমার, অভিনেতা।

মৃত্যু

১৮০৩ : হেক্টর বার্লিওজ, সুরকার।