শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা সচেতন হলেও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অনেকেই উদাসীন। অথচ সুস্থ দেহের পূর্বশর্তই হলো মানসিক সুস্থতা।
কোনো কোনো মানসিক সমস্যা জিনগত হতে পারে। আবার জীবন যাপনে চাপ, ঘুম, ব্যায়াম, পর্যাপ্ত আলো ও যত্নের অভাব থেকেও মানসিক অসুস্থতা দেখা দেয়।
নিয়মিত দাঁত মাজা, গোসল করা, খাবার খাওয়ার মতো আরও কিছু অভ্যাস আছে যা সুস্থ মনের জন্য খুব দরকারি।
আসুন জেনে নিই মানসিক স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি উপায়—
১. নিয়মিত পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে।
২. রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে।
৩. শরীরচর্চায় দেহ-মন উৎফুল্ল থাকে। নিয়মিত শরীরচর্চা করতে হবে।
৪. দিনের কিছুটা সময় (সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে) সূর্যের আলো গায়ে লাগাবেন।
৫. অহেতুক দুশ্চিন্তা করবেন না।
৬. পরিবারের মানুষ, প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করুন।
৭. নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখতে হবে।
৮. দুশ্চিন্তা কমাতে যেসব কাজ করতে ভালো লাগে, সেগুলো খুঁজে বের করুন। যেমন গান শোনা, শরীরচর্চা করা, সিনেমা দেখা বা গভীরভাবে শ্বাস নেয়া ইত্যাদি।
শরীরে অসুখ বাঁধলে যত সহজে উপসর্গ ধরা পড়ে, মনের অসুখ ততটাই আড়ালে থেকে যায়। মানসিক স্বাস্থ্যের সুস্থতা জীবন ও জীবিকার জন্য গুরুত্বপূর্ণ। একটি চাপহীন ও রোগহীন সুখী জীবনের জন্য মানসিক স্বাস্থ্য ভালো রাখার বিকল্প নেই।










