বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বয়স ৪০ পার হলেই মানুষের চোখের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। বহু মানুষেরই চোখের সমস্যার জন্য গাড়ি চালাতে, বাড়ির সাধারণ কাজ করতে কিংবা বই পড়তে সমস্যা হয়। সাধারণত কর্নিয়া বা গ্লুকোমা বেড়ে গেলে চোখে দেখতে সমস্যা হয়। তাই বয়স্ক ব্যক্তিদের নিয়মিত অবশ্যই চোখ পরীক্ষা করানো দরকার।
চোখের মতোই কানেরও নানা সমস্যা দেখা দিতে পারে বয়স বাড়লে। শ্রবণ শক্তিতে প্রভাব পড়ে এ সময়ে। নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে কানে সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, তা পরীক্ষা করানো জরুরি।
মাড়ির বা দাঁতের সমস্যা থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। আর বয়স বাড়তে থাকলেই দাঁতের সমস্যাও দেখা দেয়। তাই সম্পূর্ণভাবে সুস্থ থাকতে দাঁতের চেকআপ করানো দরকার। দাঁত ও মাড়ি সুস্থ থাকলে ঝুঁকি কমবে হৃদরোগেরও।
রক্তচাপের সমস্যা সব বয়সের মানুষের মধ্যেই কমবেশি দেখা দেয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ সমস্যা বেশি দেখা দেয়। রক্তচাপ আচমকা কমে গেলেও সমস্যা হতে পারে। তাই নিয়মিত রক্তচাপ মাপা জরুরি।
ত্বকের অনেক অসুখ হওয়ার ঝুঁকি থাকে। নিয়মিত ত্বক পরীক্ষা করানোও জরুরি।
কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্তন ক্যান্সার ও অন্যান্য বিভিন্ন প্রকার ক্যান্সারের কোষগুলো শরীরে প্রভাব ফেলছে কিনা তা জানার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শরীরে শর্করার মাত্রা বজায় আছে কিনা তা পরীক্ষা করতে হবে। শর্করার মাত্রা বাড়লে অন্যান্য অনেক রোগের ঝুঁকি বাড়ে।









