ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সদর দপ্তরে ইসরায়েলের হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। খবর বিবিসি।

ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি জানান, হামলার পর এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা মূল্যায়ন করা হচ্ছে বলে তিনি জানান।

এর আগের রাতে, তেহরানের নোবোনিয়াদ এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ইসরায়েল একটি হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

গত কয়েক দিনের মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা আরো বেড়েছে। এই হামলাগুলো সরাসরি দুটি দেশের সামরিক স্থাপনায় আঘাত হানছে, যা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে।