রাশিয়ার সঙ্গে সমঝোতা ও যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সম্ভাব্য একটা পরিস্থিতি হলো, ইউক্রেনের তার নিজের কিছু ভূখণ্ডের দখল ছেড়ে দেয়া। এটা একদমই ন্যায্য নয়। তবে অস্থায়ী শান্তির জন্য হলেও, এটা একটা সমাধান হতে পারে। তবে তিনি এও বলেন, ইউক্রেনবাসী কোনোভাবেই রুশ দখলদারিত্ব মেনে নেবে না।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে তাদের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত রাশিয়া। তবে এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল রাতেই রুশ হামলায় কিয়েভে অন্তত ১২ জন নিহত হন। আহত হন আরো ৭০ জন। তার আগের রাতেও অন্তত ৮ জন মারা গেছেন রুশ বিমান হামলায়। কয়েক মাসের মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ হামলা দেখছে কিয়েভ।















