রাশিয়ার এক উচ্চপদস্থ জেনারেল বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ এরইমধ্যে শুরু হয়ে গেছে এবং তা মোকাবেলায় রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এবং সেটি হচ্ছে—১০ লাখ নতুন সৈন্য তাৎক্ষণিকভাবে মোতায়েন। খবর দ্য মিরর।
রাশিয়ার সশস্ত্র বাহিনীর মূল সামরিক–রাজনৈতিক পরিচালনা সংস্থার ডেপুটি প্রধান ও অখমাত বিশেষ বাহিনীর কমান্ডার আপতি আলাউদিনোভ টেলিগ্রামে পোস্টে বলেন, ‘মোবিলাইজেশন ঘোষণা করতে হবে। অল্প করে বলা হলে অন্তত পাঁচ লাখ লোকের প্রস্তুতি থাকা উচিত, আর বাস্তবে দরকার দশ লাখ মানুষ।‘
তিনি আরো বলছেন, ‘এই যুদ্ধ শুরু হয়ে গেছে— তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু এটি নতুন মোড় নিয়েছে, নতুন গতিশীলতা শুরু হয়েছে।‘ তার দাবি, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক আক্রমণের পর বিশ্বব্যাপী যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নতুন সংঘাত সূচক হিসেবে প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, ‘কেউ যেন আমাদেরকে ছোট মনে না করে, যেমনটি ঘটেছে অন্য অনেক দেশের সঙ্গে এবং এখন ইরানের সঙ্গে।‘
আলাউদিনোভের নেতৃত্বে রাশিয়া ইউক্রেনের কুর্স্ক অঞ্চল পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণ করছে। সামরিক ও রাজনীতিতে শক্ত ভূমিকা রাখছে। পাশাপাশি তার নাম কেউ কেউ রামজান কাদিরোভের উত্তরসূরী হিসেবে উল্লেখ করছেন।
এবার তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ‘প্রচণ্ড প্রতিশোধ’ বিষয়ক একটি বার্তা শেয়ার করে লিখেছেন— রাশিয়ার উচিত এখন আরো সংহত হওয়া।















