ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর রয়টার্স ও ডন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় গতকাল সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নেয় ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে আকাশসীমা বন্ধ করল পাকিস্তান।















