ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় একদমই খুশি হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এ হামলা অপ্রয়োজনীয়। তাই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেনে যুদ্ধ বন্ধে দুই উভয়পক্ষের ওপরই চাপ দিচ্ছেন ট্রাম্প। কিন্তু এর মধ্যেই ইউক্রেনে ক্রমাগত হামলা চালাচ্ছে রাশিয়া। আগের দিন বুধবার কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হন। টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, হামলায় রাশিয়া ১৪৫টি ড্রোন, ১১টি ব্যালিস্টিকসহ ৭০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এর প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এর প্রয়োজন ছিল না। এখন সঠিক সময় নয়। আমি এতে মোটেই (কিইভে হামলা) খুশি নই। ভ্লাদিমির (রাশিয়ার প্রেসিডেন্ট) থামুন!

ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই কিয়েভে এ হামলা চালাচ্ছে রাশিয়া।