রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে তাদের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত রাশিয়া। তবে এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন।আজ শুক্রবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
তাদের প্রতিবেদনে বলা হয়, একটি টিভি সাক্ষাৎকারে ল্যাভরভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, উভয় পক্ষই যদি রাজি থাকে তবে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এ সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট এটা বিশ্বাস করেন এবং আমরাও মনে করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল রাতেই রুশ হামলায় কিয়েভে অন্তত ১২ জন নিহত হন। আহত হন আরো ৭০ জন। তার আগের রাতেও অন্তত ৮ জন মারা গেছেন রুশ বিমান হামলায়।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় একদমই খুশি হতে পারেননি ট্রাম্প। তার মতে, এ হামলা অপ্রয়োজনীয়। তাই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এ হামলার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এর প্রয়োজন ছিল না। এখন সঠিক সময় নয়। আমি এতে মোটেই (কিয়েভে হামলা) খুশি নই। ভ্লাদিমির (রাশিয়ার প্রেসিডেন্ট) থামুন!















