ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশী নিহত

‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে এ পর্যন্ত সময় ইরানে মোট ৬ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য প্রকাশ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর বিবিসি।

তথ্যাঅনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল প্রায় ৬০টি জাহাজ ও ৩০টি মাইন পাতায় ব্যবহৃত নৌযান। এসব জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

এ ছাড়া ইরানের সামরিক অবকাঠামোর অংশ হিসেবে হামলার অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে মার্কিন সামরিক তদন্তকারীরা ধারণা করছেন, ‘সম্ভবত ভুলবশত’ ইরানের মেয়েদের একটি স্কুলে আঘাত করা হয়েছিল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এখনো পৌঁছানো যায়নি বলেও জানিয়েছে মার্কিন গণমাধ্যম। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের শুরুতে এ বিমান হামলা চালানো হয়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হন বলে জানিয়েছে ইরান।