ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত দেশটির প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তেহরানে একের পর এক বিস্ফোরণের ঘটনায় শহর কেঁপে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইরানের দাবি, ১১ দিন ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ১,৩০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হলে গুরুতর পরিণতি হবে—এমন সতর্কবার্তার পর তারা ইরানের ১৬টি নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজ ধ্বংস করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে তেল চলাচল বন্ধ করার চেষ্টা করলে ইরানকে কঠিন মূল্য দিতে হবে।















