বগুড়ায় ইফতারের ঐতিহ্য টক দইয়ের সুস্বাদু ঘোল। ছয় দশকের বেশি সময় ধরে ইফতার আয়োজনে রোজাদারদের প্রশান্তি মেটাচ্ছে প্রসিদ্ধ এই ঘোল।

এ গরমে চাইলে আপনিও পরিবারের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন বগুড়ার ঐতিহ্যবাহী এ পানীয়।

উপকরণ

দুই লিটার ঘোলের জন্য -

টক দই- ১ কেজি

পানি- ১ লিটার

কাগজি লেবু- ৪টি

বিট লবণ,

খাওয়ার লবণ ও চিনি পরিমাণমতো

প্রণালী

পানি আর টক দই ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিষ্কার সুতি কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। অন্য আরেকটি গ্লাসে সামান্য পানিতে বিট লবণ মিশিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এরপর বিট লবণ মেশানো পানি ব্লেন্ড করা দইয়ে ঢেলে নাড়তে হবে। তারপর একে এক লেবুর রস, লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে হবে। ঘণ্টাখানেক পর গ্লাসে ঢেলে পরিবেশন করা যাবে ঐতিহ্যবাহী এই পানীয়।