ইফতারে একইসঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খুঁজে পাওয়া মুশকিল। স্বাদের দিকে নজর দিতে গিয়ে প্রায়ই ক্ষতি হয়ে যায় স্বাস্থ্যের। এক্ষেত্রে স্বাদ ও স্বাস্থ্য- দুদিক সামাল দিতেই তৈরি করে নিতে পারেন মজাদার ও স্বাস্থ্যকর চিকেন সালাদ।

তৈরি করতে যা লাগবে

হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ

ময়দা- ২ টেবিল চামচ

পেঁয়াজ বাটা- ১ চা চামচ

গার্লিক পাউডার- ১ চা চামচ

মরিচ গুঁড়া- হাফ চা চামচ

গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ

টমেটো সস- ১ টেবিল চামচ

তেল- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

সালাদের জন্য যা লাগবে

শসা, গাজর, টমেটো, লেটুস কুচি এবং ভাঁজা মচমচে নুডলস, লেবুর রস, অল্প অলিভ ওয়েল।

যেভাবে তৈরি করবেন

তেল ছাড়া মাংসের সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে মেরিনেট হতে দিন অন্তত ৩০ মিনিট। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে মেরিনেট করে রাখা মাংস দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ভাজা ভাজা হলে নামিয়ে নিন। এবার শসা, গাজর, টমেটো, লেটুস কুচিতে সামান্য লবণ, ভাজা নুডলস, লেবুর রস আর সামান্য অলিভ ওয়েল দিয়ে মেখে নিন। এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন সালাদ।