মেদ কমানোর সঙ্গে সঙ্গে সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতেও সাহায্য করবে বিভিন্ন ফল ও সবজির মিশেলে তৈরি স্মুদি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কম খরচে এটি বানিয়ে নিতে পারেন।
উপকরণ
- বিটরুট- ১টি
- গাজর- ১টি
- আপেল- ১টি
- শসা- ১টি
- লেবুর রস- সামান্য
প্রণালী
প্রথমে বিটরুট, গাজর, আপেল, শসা ছোটো ছোটো কিউব করে কেটে নিন। এবার এক কাপ পানি দিয়ে সব উপাদান একসঙ্গে ব্লেন্ড করে ফেলুন। এবার সামান্য লেবুর রস মিক্স করে নিন। ব্যস, স্মুদি রেডি!
উপকারিতা
১) বিটরুট আয়রন ও ভিটামিনে ভরপুর। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি এজিং প্রোপারটিজ। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে বিটরুট বেশ ভালো কাজ করে।
২) গাজরে আছে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন যা ত্বকে কোলাজেন প্রোডাকশন বুস্ট করে। সেইসঙ্গে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে।
৩) আপেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যাসেনশিয়াল ভিটামিন যা স্কিন টেক্সচার ইম্প্রুভ করতে দারুণ কার্যকরী। সেইসঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফিট থাকতে সহায়তা করে।
৪) শসাতে আছে ফাইবার, হাই ওয়াটার কনটেন্ট, মিনারেল, ভিটামিন কে ও অন্যান্য পুষ্টিগুণ। পেটের অতিরিক্ত মেদ কমিয়ে স্লিম ফিগার পেতে শসা কাজ করে ঠিক ম্যাজিকের মতো।
৫) লেবুতে আছে ভিটামিন সি যা ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়াতে আর ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।










