বাজারে এসে গেছে নানান সাইজের রসালো তরমুজ। এই রমজানে ইফতারে তরমুজের এক গ্লাস ঠান্ডা স্মুদি আপনাকে করবে সতেজ।
চলুন জেনে নেই সুস্বাদু তরমুজের স্মুদি কীভাবে তৈরি করবেন।
উপকরণ
তরমুজ
কলা
স্ট্রবেরি
আমন্ড দুধ/ নারকেলের দুধ
লেবু
চিনি/মধু
আইস কিউব
প্রস্তুত প্রণালী
ব্লেন্ডারে টুকরো করা ও বিচি ছাড়ানো তরমুজ দিন। আরো দিন টুকরো করা কলা ও স্ট্রবেরি। এর সঙ্গে মেশান ১ চা চামচ লেবুর রস ও আমন্ড দুধ। চাইলে এর বদলে নারকেলের দুধও মেশাতে পারে। স্বাদ মতো চিনি বা মধু দিন। কোনো মিষ্টি যোগ করতে না চাইলে বাদ দিতে পারেন। ভালো করে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। ব্লেন্ড করার সময় বরফের টুকরা দিয়ে দিন অথবা গ্লাসে আইস কিউব মিশিয়ে নিন।
ব্যাস! খুবই অল্প সময়ে এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর তরমুজের স্মুদি।










