গরমের পোশাক বা কাপড় নিশ্চয় শীতের জন্য উপযোগী নয়? তেমনি কাঠফাটা রোদের সময় যে সুগন্ধি ব্যবহার করা হয়, সেটা হিম ঠাণ্ডার সময় অনুপযোগী হয়ে পড়ে। শীতে শুকনো-আর্দ্রতাশূন্য ত্বক ও পরিবেশ হওয়ায় সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয় না। এজন্য শীতের সুগন্ধিগুলো কড়া হয়ে থাকে। এখন এমন একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে যে প্রতিটা ঋতুর জন্য আলাদা সুগন্ধি। কোনোটা ফুলেল আবার কোনোটা কস্তুরীর গন্ধযুক্ত। শীতের জন্য উপযোগী এবং বাজারে নতুন আসা তেমনই কিছু সুগন্ধি সম্পর্কে জেনে নিন...
সানা জার্ডিন
সানা জার্ডিন সৌন্দর্যময় বিশ্বের প্রথম বিলাসবহুল সুগন্ধি ব্র্যান্ড। প্যারিসের এ ব্র্যান্ড গত ক্রিসমাসের তালিকায় শীর্ষে ছিল। সানা জার্ডিন মরক্কোর স্বল্প আয়ের নারীদের অনুদান দেয়ার পরিবর্তে তাদের কাজ ও ব্যবসার সুযোগ করে দিয়েছে। তারা সুগন্ধির জন্য ফুলের বর্জ্য ও প্রয়োজনীয় তেল রিসাইকেল কাজের সঙ্গে যুক্ত। প্রতিটি সুবাস লোভনীয়, দীর্ঘস্থায়ী ও আধুনিক প্যাকেজে মোড়ানো। রেভল্যুশন দে লা ফ্লিউর সানা জার্ডিন এটাকে ‘বোতলের বন্ধুত্ব’ হিসেবে বর্ণনা করে। সানা জার্ডিনের বারবার ব্লোন্ড নামের সুগন্ধি তাজা, রৌদ্র ও ফুলের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে দেয়। এটা শীত মৌসুমের জন্য নির্ভুল এক পছন্দ। ঝলকানো এ ঘ্রাণ মরক্কোর কমলা ফুলের তেল দিয়ে তৈরি, যা শরীর ও মনে ক্রিয়া ভাব বাড়াতে পারে। উত্তর আফ্রিকার নেরোলি তেল ও কস্তুরী দিয়ে এর উজ্জ্বল গুণটি সৃষ্টি করা হয়েছে। বারবার ব্লোন্ড সুগন্ধির দাম ধরা হয়েছে ৯৫ ইউরো।
পেনালিগনের পোর্ট্রেট সংগ্রহ
বিলাসবহুল ব্রিটিশ সুগন্ধি ব্র্যান্ড পেনালিগনস। তাদের পোর্ট্রেট সংগ্রহগুলো বহু শতাব্দি পুরনো অভিজাত সুগন্ধি, যা ব্রিটিশ শেকড়কে তুলে ধরে। তাদের সর্বশেষ সংস্করণ হলো টিরিবল টেডি। এটা মিষ্টি অ্যাম্বার টুইস্টের সঙ্গে চামড়া ও ধুপ দিয়ে তৈরি অপ্রতিরোধ্য সুগন্ধ। নির্ভীক, কমলার মেয়েলি মিশ্রণ, গোলাপি গোলমরিচ ও জুঁই মিলিয়ে এ এক অনবদ্য সুঘ্রাণ। পেনালিগন পোর্ট্রেট সংগ্রহের দাম ১৮৮ ইউরো।
বাইরেডোর নাইট ভেইলস সংগ্রহ
বিলাসবহুল সুগন্ধির জগতে পরিচিত এক নাম বাইরেডো। সুইডিশ লাক্সারি হাউজের নাইট ভেইলস সংগ্রহ প্রথম বাজারে আসে ২০১৫ সালে। নাইট ভেইলস সংগ্রহটি বাইরেডো পুনরায় উজ্জীবিত করেছে। ক্যাসাব্লাঙ্কা লিলি, ওরিয়েন্টাল রেইন ডি নুইট ও লেদারি সেলি নামে তিনটি আলাদা সংস্করণে সংগ্রহটি নতুন করে বাজারে এসেছে। তিনটি সুগন্ধিই উচ্চ ঘনত্বসম্পন্ন, যা ত্বকের জন্য দীর্ঘক্ষণ স্থায়ী। সব সংস্করণই ভ্যাম্পি লাল বোতলে পাওয়া যাচ্ছে, বোতলের মাথায় গাঢ় কালো ক্যাপ তাদের আভিজাত্য তুলে ধরেছে। বাইরেডোর এ নাইট ভেইলসের দাম ২৩০ ইউরো।
কমে ডেস গ্যারান্সের কপার
সুগন্ধি জগতে খ্যাতিসম্পন্ন সংস্থা কমে ডেস গ্যারান্সের নতুন সংগ্রহ কপার। অতিরিক্ত সুনটান লোশন পরা কারও পাশে ঘাসে শুয়ে থাকার ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় কপার। বিশ্বজুড়ে পাওয়া বিভিন্ন উপাদান কপারের একক বোতলে সন্নিবেশ করা হয়েছে। ইরানের পর্বতের শীর্ষে পাওয়া সতেজ গ্যালবানাম, পেরুর বাছাই করা গোলমরিচ, মাদাগাস্কার থেকে সংগ্রহ করা আদার তেল দিয়ে তৈরি হয় এ কপার সুগন্ধি। কপারের দাম ধরা হয়েছে ১২০ ইউরো।
সূত্র: লাক্সারি লন্ডন





