ক্রিস্টির জেনেভা ম্যাগনিফিসেন্ট জুয়েলস নিলামে অভিনব নীল হীরার এ আংটির দাম ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ ডলার। ভিভিএস ২ স্বচ্ছতার সঙ্গে নীল আয়তাকারে কাটা এ রত্ন একজন ধনী ও সুখী মানুষকে আরো সুখী করে তুলবে। আঙুলে পরার পর তিনি এক অনন্য অনুভূতির সাক্ষী হবেন
ইউনিক ও ক্ল্যাসিক নকশার আংটি পরতে কে না ভালোবাসেন। আর সেটা যদি হয় অভিনব নীল হীরার, তাহলে তো কথাই নেই। চোখ মেলে দেখলে আপনি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। আচ্ছা, তার আগে ভাবুন তো, আপনি কখনো কিছুর সৌন্দর্য দেখে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছেন কিনা! ভাবুন, সত্যিই কি শ্বাসকষ্ট হয়েছিল? কিংবা আসলেই কি মানুষ এমন পরিস্থিতিতে পড়তে পারে?
আপনি যদি এ ধরনের কোনো মুহূর্ত অনুভব করতে না পারেন, তাহলে আপনাকে একটা আংটি সম্পর্কে জানাতে চাই, যা দেখে কেবল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নয়, এটা আপনার দুয়েকটা হূদয়ের স্পন্দনও বন্ধ করে দিতে পারে! এটা বিখ্যাত জুয়েলারি ব্যবসায়ী শ্লোমো মোসাইফের তৈরি ৭ দশমিক ৩ ক্যারেটের অভিনব নীল হীরার আংটি। দেখে হয়তো আপনার সাধ জাগতে পারে আংটিটি আঙুলে দেয়ার। তবে আপনার সাধ নেয়ার আগে চমত্কার সেই আংটির দামটা জেনে রাখা জরুরি।
ক্রিস্টির জেনেভা ম্যাগনিফিসেন্ট জুয়েলস নিলামে অভিনব নীল হীরার এ আংটির দাম ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ ডলার। ভিভিএস ২ স্বচ্ছতার সঙ্গে নীল আয়তাকারে কাটা এ রত্নটি একজন ধনী ও সুখী মানুষকে আরো সুখী করে তুলবে। আঙুলে পরার পর তিনি এক অনন্য অনুভূতির সাক্ষী হবেন।
এ আংটি ছাড়াও জেনেভা ম্যাগনিফিসেন্ট জুয়েলস নিলামে আরো বেশকিছু রত্ন প্রদর্শিত হচ্ছে। শীর্ষ রত্নগুলোর মধ্যে রয়েছে ৪৬ দশমিক ৯৩ ক্যারেটের একটি অর্ধচাঁদ আকৃতির উজ্জ্বল হীরা। এটার আনুমানিক দাম নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ থেকে ৪৫ লাখ ডলার। এছাড়া রয়েছে ৫ দশমিক ২৩ ক্যারেটের তীব্র নীল রঙের আয়তাকার উজ্জ্বল হীরা। এটার আনুমানিক দাম ৩৫ লাখ থেকে ৪৫ লাখ ডলার।
জুয়েলারি দুনিয়ায় ব্যতিক্রমী নকশা ও ব্যয়বহুল রত্ন নিয়ে কথা হবে, আর সেখানে বিখ্যাত ব্র্যান্ড কার্তিয়ের থাকবে না, তা কী করে হয়! সেখানে গত শতকের জনপ্রিয় সংগীত তারকা ডেম নেলি মেলবার একটি কার্তিয়ের ফিরোজা ও হীরার বেল ব্রোচ প্রদর্শিত হচ্ছে। সেটার আনুমানিক দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার থেকে ৩ লাখ ৫৬ হাজার ডলার।
সূত্র: লাক্সারি লঞ্চেস





