ছবি তোলা অনেকেরই শখ। ছবি তোলার জন্য দরকার অভিজ্ঞতার। জানা দরকার ক্যামেরার সঠিক ব্যবহার। কিন্তু সবার আগে যে জিনিসটির প্রয়োজন সেটা হলো ক্যামেরা। কারণ নিজের কাছে যদি একটি ক্যামেরা না থাকে, তাহলে আপনি ছবি তুলতে পারবেন না। আবার ক্যামেরা থাকলেই নয়, সেটি কাজের উপযুক্ত কিনা, সেটাও দেখে নিতে হবে। কারণ ক্যামেরা যদি ভালো মানের না হয়, তাহলে সেই ক্যামেরা দিয়ে মানসম্পন্ন ছবি তোলা সম্ভব নয়।
ক্যামেরা কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নিতে হবে তা কাজের উপযুক্ত কিনা। যন্ত্রপাতি সব ঠিক আছে কিনা, উন্নত প্রযুক্তির ক্যামেরা কিনা—এসব দেখে কিনতে হবে। যারা ভালো, আধুনিক ও উন্নত মানের ক্যামেরা কিনতে চান তাদের জন্য সম্প্রতি লাইকা নিয়ে এসেছে নতুন ডিজাইনের বিলাসবহুল একটি ক্যামেরা। পুরনো কালো লাইকা সিএল ক্যামেরার বিশেষ সংস্করণ এটি। ক্যামেরাটি ডিজাইন করেন পল স্মিথ ও তার দল।
এই ক্যামেরা তৈরির মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জার্মানের বিখ্যাত ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাইকা পল স্মিথের সঙ্গে কাজ করল। নতুন সংস্করণের ক্যামেরার নাম লাইকা সিএল ‘এডিশন পল স্মিথ’। ক্যামেরাটি দেখতে অনেকটা রঙিন ও আধুনিক ডিজাইনের। নতুন এ ক্যামেরায় বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালের ল্যান্ড রোভার ডিফেন্ডার নামে একটি ড্রাইভিং কার তৈরি করা হয়েছিল। এই গাড়ি তৈরির সময় ২৭টি ভিন্ন রঙ ব্যবহার করা হয়। পল স্মিথ মূলত এখান থেকে অনুপ্রাণিত হয়ে ক্যামেরার নতুন সংস্করণটি তৈরি করেন। এ কারণে তিনি ক্যামেরায় বৈচিত্র্যময় রঙের ছোঁয়া নিয়ে আসেন।
পল ক্যামেরার উপরের প্লেটে গাঢ় নীল রঙ ব্যবহার করেছেন। ক্যামেরার টপ বাটনে রয়েছে প্রাণবন্ত অ্যাক্সেন্ট রঙের ছোঁয়া। ক্যামেরার পেছনে পল স্মিথ নিজের হাতে লিখে দিয়েছেন ‘লুক অ্যান্ড সি’ বাক্যটি। ভিউ ফাইন্ডারে বড় আই ইলাস্ট্রেশনও রয়েছে। বিশেষ ক্যামেরাটিতে রয়েছে ৯০০টি একজাম্পল। প্রতিটি আলাদাভাবে সংখ্যা যুক্ত করা আছে। স্মিথের ডিজাইন করা এ ক্যামেরায় একটি বক্স রয়েছে, মূলত ক্যামেরার বডি রাখার জন্য। ক্যামেরার বিভিন্ন অনুষঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ হলো লেন্স। ভালো লেন্স হলে ছবিও মানসম্মত হয়। ছবি তুলে আনন্দ পাওয়া যায়। স্মিথের ডিজাইন করা নতুন সংস্করণের ক্যামেরায় একটি এলমারাইট-টি এল ১৮ মিমি এফ/২.৮ এএসপিএইচ লেন্স রয়েছে।
পল এর আগে আরো অনেক ক্যামেরা ডিজাইন করেছেন। তার ভিনটেজ ক্যামেরাগুল





