মানুষের নানা রকমের শখ থাকে। যদি শখের একটি তালিকা করা যায়, তবে ড্রাইভিং থাকবে প্রথম সারির দিকে। বিশেষ করে তরুণদের মধ্যে ড্রাইভিংয়ের শখ অনেক বেশি। ড্রাইভিং তো অনেকভাবে করা যায়। কিন্তু বাইক যেন ড্রাইভিংয়ে নতুন মাত্রা এনে দেয়। যারা বাইক চালাতে পছন্দ করেন, তাদের চোখ সবসময় সন্ধান করে নতুন কোনো ব্র্যান্ডের। বাইকপিপাসু এসব মানুষের জন্য অ্যাস্টন মার্টিন বাজারে নিয়ে এসেছে এমবিএ জিরো জিরো ওয়ান।
অ্যাস্টন মার্টিন হলো বিলাসবহুল স্পোর্টস গাড়ি নির্মাণকারী একটা প্রতিষ্ঠান। ১৯১৩ সালে লিওনেল মার্টিন ও রবার্ট বামফোর্ড এটা প্রতিষ্ঠা করেছিলেন। ছয়টি মহাদেশে ৫০টির বেশি দেশে এর দেড় শতাধিক গাড়ি রয়েছে। যার ফলে এটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। গাড়ি ক্রেতাদের কাছে অ্যাস্টন মার্টিন একটি অতি পরিচিত নাম। প্রথমবারের মতো অ্যাস্টন মার্টিন মোটরসাইকেল ক্রেতাদের কথা চিন্তা করে তাদের জন্য নতুন মডেলের বাইক নিয়ে আসে।
নতুন মডেলের এমবিএ জিরো জিরো ওয়ান বাইকে রয়েছে বিশেষ সুবিধা। ইতালির মিলানে ইআইসিএমএ মোটরসাইকেল প্রদর্শনী-২০১৯ অনুষ্ঠানে বাইকটি সবার সামনে নিয়ে আসা হয়। প্রথমবারের মতো অ্যাস্টন মার্টিন এবং ব্রগ সুপিরিয়র একসঙ্গে এমবিএ জিরো জিরো ওয়ান বাজারে নিয়ে আসেন। প্রদর্শনী অনুষ্ঠানে সামনে আরা দুটি নতুন মডেল নিয়ে আসার ঘোষণা দেন ব্রিটিশ এ প্রতিষ্ঠান অ্যাস্টন মার্টিন।
বিখ্যাত গাড়ি নির্মাতা ব্রিটিশ মার্কুয়িসহ আরো অনেকের তৈরীকৃত গাড়ির ডিজাইন দেখে অনুপ্রাণিত হয়ে এমবি জিরো জিরো ওয়ান তৈরি করা হয়। এটা শুধু রাস্তায় চলাচলের জন্য তৈরি করা হয়েছে। মোটরসাইকেলটি ব্রো সুপিরিয়রের ১.০ লিটারের ভি টুইন ইঞ্জিন ১৮০ হর্সপাওয়ার সরবরাহকারী টার্বোচার্জডের সংস্করণ। এর ওজন মাত্র ৩৯৬ পাউন্ড। এএমবি জিরো জিরো ওয়ান বাইকের শুধু ১০০ ইউনিট প্রায় ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি করা হবে।
সূত্র : লাক্সারি
লঞ্চেস





