বসন্তের দিনগুলোতে ফুরফুরে অনুভূতি পেতে এবং সঙ্গে ফলের স্বাদ উপভোগ করতে
চাইলে দলচে গাব্বানা ঠিক আপনার জন্যই...
প্রকৃতি থেকে বিদায় নিচ্ছে শীত।
অন্যদিকে ডানা মেলে প্রস্ফুটিত হচ্ছে বসন্তের শুভ্রতা। প্রকৃতির এ পরিবর্তনের
সঙ্গে আপনি আপনার সুগন্ধির সংগ্রহে নতুন কিছু যুক্ত করতে চাইবেন, যা
নতুন ও বসন্তের তাজা অনুভূতি দেবে। টম ফোর্ডের কামুক ও চটকদার রোজ প্রিক থেকে শুরু
করে দলচে গাব্বানার ফলমূলের সংগ্রহ পর্যন্ত বসন্তের সব সুগন্ধিই ফল-ফুলের মিষ্টি
সুস্বাধু যুক্ত। চলুন জেনে নিই বাজারে নতুন আসা বসন্তের কয়েকটি সুগন্ধি সম্পর্কে...
ডিউর রুজ ট্রাফালগার
আপনি প্রথমে মনে করতে পারেন রুজ
ট্রাফালগার সুগন্ধি একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ দ্বারা অনুপ্রাণিত। কিন্তু এটা
আসলে ডিউর’র প্রদর্শিত নিজস্ব একটি লাল পোশাক থেকে নামটি নেয়া। অবাক করা নকশা ও
শৈলীর ডিউরের লাল পোশাকটির নাম রুজ ট্রাফালগার। বেরির সুস্বাদু মিশ্রণের সঙ্গে
ব্ল্যাককারেন্ট ও ভায়োলেট পাতা গভীর এক ঘ্রাণ তৈরি করেছে এবং এর সঙ্গে মিশেছে
কস্তুরী ও পাচৌলি। এটা ঘ্রাণে সুস্বাদু মনে হলেও মিষ্টি না। এটা নির্দিষ্ট একটি
আড়ম্বর তৈরি করে সতেজতার অনুভূতি এনে দেয়।
ডিপটিক ও ক্যাপিটাল
ডিপটিক ও ক্যাপিটাল সুগন্ধি প্যারিসের
কাছে একটি ভালোবাসার চিঠির মতো। এটা ভক্তদের সঙ্গে জাঁকজমকপূর্ণ এক উদযাপন। তাজা
বার্গামোটের সঙ্গে গোলাপ ফুলের মিশ্রণ এক অভূতপূর্ব ঘ্রাণ সৃষ্টি করেছে। এ ঘ্রাণকে
দীর্ঘক্ষণ স্থায়িত্ব করতে পরিপক্ব পাচৌলি দেয়া হয়েছে এবং গোলাপি গোলমরিচ ডিপটিক ও
ক্যাপিটালের উজ্জ্বলতা ও উষ্ণতা বৃদ্ধি করেছে। ঠিক যেন প্যারিসের হট চকোলেটের মতো।
দলচে গাব্বানার ফলের সংগ্রহ
দলচে গাব্বানার নতুন সুগন্ধি মিষ্টি
মিষ্টি ও পাকা ফলে কামড়ানোর মতো আনন্দ উদ্রেক করে। আদার রসের ছিটার সঙ্গে জেস্টি
লেবুর বৈশিষ্ট্য, তাজা তুলসীর সঙ্গে মিষ্টি কমলা,
আনারস,
মান্দারিন তেল ও জেসমিন সাম্বাকের মিশ্রণ দলচে
গাব্বানাকে ফলের সংগ্রহে রূপান্তরিত করেছে। বসন্তের দিনগুলো ফুরফুরে ও খেলাধুলার
অনুভূতি পেতে এবং সঙ্গে ফলের স্বাদ উপভোগ করতে চাইলে দলচে গাব্বানা ঠিক আপনার
জন্যই।
কিয়ালি দেজা ভু হোয়াইট ফ্লাউয়ার
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত
বিলাসবহুল কিছু কাঁচামাল থেকে কিয়ালি দেজা ভু হোয়াইট ফ্লাউয়ার প্রস্তুত করা হয়েছে।
এটার উষ্ণ ও গুমোট ঘ্রাণটি সাদা ফুলের এক আকর্ষণীয় তোড়া। প্রতিটি ফোঁটায় জুঁই, রজনীগন্ধা, পাচৌলি
ও গন্ধরাজ ফুলের মিশ্রণে প্রলোভনমূলক এবং অনন্য এক ঘ্রাণ সৃষ্টি করে। দেজা ভু
হোয়াইট ফ্লাউয়ারে ২৫ শতাংশ তেলের ঘনত্ব রয়েছে, তাই এটি কেবল তীব্র শক্তিশালী
সুগন্ধিই নয়, দীর্ঘস্থায়ীও।
টম ফোর্ড রোজ প্রিক
রোজ প্রিক তিনটি বিরল জাতের গোলাপ ফুল
বুলগেরিয়ান গোলাপ, তুর্কি গোলাপ ও রোজ ডি মাইকে একত্র করেছে। বুলগেরিয়ান গোলাপ ও রোজ ডি
মাই দিয়ে টম ফোর্ড রোজ প্রিকের ঘ্রাণ শুরু হয়, যা সিচুয়ান মরিচের তীক্ষ ঝাঁঝ ও হলুদের
নির্যাসের সঙ্গে আদাজাতীয় মসলামিশ্রিত হয়ে মন মাতানো সুগন্ধ সৃষ্টি করে। রোজ
প্রিকের ঘ্রাণটি ইন্দোনেশিয়ান পাচৌলি ও সাইপ্রির উডি শ্বাস দিয়ে উষ্ণতা ছড়ানো
হয়েছে। আপনি এটার কেরামেল ও ভ্যানিলার ঘ্রাণে আচ্ছন্ন হয়ে যেতে পারেন।
সূত্র : এমিরেটস
উইম্যান





