প্রযুক্তির এ যুগে বিনোদনের অসংখ্য মাধ্যম তৈরি হয়েছে। স্মার্টফোন, আইপ্যাড, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব—এ ধরনের মাধ্যমগুলো বিনোদন লাভে নতুন মাত্রা যোগ করেছে। তাই বলে টেলিভিশনের উপযোগিতা কিন্তু কমে যায়নি। টেলিভিশন না থাকলে ঘর কেমন যেন শূন্য শূন্য লাগে। ঘরের সাজটা ঠিক পূর্ণতা পায় না। তাই ঘরের দেয়ালজুড়ে একটা বড় আকারের টেলিভিশন থাকা চা-ই চাই।

এখন আর কেউ ছোট আকারের টিভি ঘরে রাখে না। টিভির বড় স্ক্রিনের সঙ্গে যেন আভিজাত্যের বিষয়টি ফুটে ওঠে। ঘরে যত উন্নত প্রযুক্তির টিভি থাকবে, আপনার আভিজাত্য ও ব্যক্তিত্বের মাত্রাও যেন তত বাড়বে। তাই অধিকাংশ মানুষই এখন বিলাসবহুল ও নানা সুবিধাসংবলিত টিভির খোঁজ করে থাকে। বিলাসবহুল টিভি কিনতে ঢুঁ মারতে পারেন অ্যাকোয়াভিশনে।

ইউনিক সব টিভি তৈরির কারিগর ব্রিটিশ অ্যাকোয়াভিশন বাজারে নিয়ে এসেছে একটি বিলাসবহুল মডেলের টিভি। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল টিভি, যা এর আগে দেখা যায়নি। বিশেষ সুবিধাসংবলিত টিভির নাম দেয়া হয়েছে ডিবিহান্ড্রেড। এ টিভির স্ক্রিন ১০০ ইঞ্চি পরিমাপের। বড় স্ক্রিনে যেকোনো কিছুই দেখতে ভালো লাগে। স্ত্রিনের আকার বড় হওয়ার পাশাপাশি রেজল্যুশনের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তির এ টিভি হাই রেজল্যুশনের। এর রেজল্যুশন প্রায় চার কিলোওয়াট অর্থাৎ চার হাজার পিক্সেলের।

শুধু এখানেই সীমাবদ্ধ নয় বিলাসবহুল ও আধুনিক ডিজাইনের এ টেলিভিশন। টিভির বাহ্যিক সৌন্দর্যও চোখে পড়ার মতো। টিভিতে স্বর্ণের ছোঁয়া, বিষয়টি ভাবতেই অবাক লাগে। অবাক লাগলেও এটাই সত্যি, বিলাসবহুল এ টিভির চারদিকের বর্ডারে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। শুধু তা-ই নয়, দানবাকৃতির টিভিতে ২৪ ক্যারেটের স্বর্ণের দুটি স্ট্যান্ডও আছে।

টেলিভিশনের সাউন্ড সিস্টেমকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। টিভি কেনার সময় অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হয়। কারণ ভালো ছবির সঙ্গে সঙ্গে ভালো সাউন্ড না থাকলে টিভি দেখার মানেই থাকে না। তবে নতুন ডিবিহান্ড্রেড টেলিভিশনে সাউন্ড নিয়ে তেমন ভাবনার কিছু নেই। কারণ এর সাউন্ড সিস্টেম বেশ উন্নত। টিভির অডিও হার্ডওয়্যার তৈরিতে কাজ করেছেন ব্যাঙ্ক ও অলুফসন।


অনেক সময় অসাবধানতাবশত টিভির স্ক্রিনে পানির ছিটা পড়ে ভিজে যায়। ফলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান টিভির ক্ষতি নিয়ে। ডিবিহান্ড্রেড টেলিভিশনে এ ভয় নেই। কারণ এটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ। কাজেই দুর্ঘটনাবশত পানি পড়লেও কোনো ভয় নেই।

ভাবছেন উন্নত যন্ত্রপাতি ও স্বর্ণের তৈরি টেলিভিশনটির দাম কেমন হতে পারে? বিশেষ সুবিধা ও আকর্ষণীয় টেলিভিশন চাইলে একটু খরচ তো করতেই হবে। বিলাসবহুল এ টিভির দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ইউএস ডলার। বিলাসবহুল এ টিভি লন্ডনের হ্যারোডসে পাওয়া যাচ্ছে। দেরি না করে জলদি কিনে ফেলুন ডিবিহান্ড্রেড। অ্যাকোয়াভিশন প্রতিষ্ঠানটি জানিয়েছে যে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে এ টিভির জন্য প্রচুর অর্ডার এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বলেছেন, বিলাসবহুল ইলেকট্রনিক জিনিসপত্রের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। টেলিভিশনের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি।

 

সূত্র: লাক্সারি লঞ্চেস