দরজায় কড়া নাড়ছে ভালোবাসা দিবস।
বিশেষ এ দিবসে প্রিয়জনদের খুশি রাখতে চলে নানা পরিকল্পনা।
দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন প্রিয়জনকে দামি উপহার দিতেও কার্পণ্য করেন না কেউ কেউ।
দামি অলংকার বা ডায়মন্ড উপহার দেয়া যেন অনেকটা ট্রেন্ডে পরিণত হয়েছে।
তবে সবসময়ই যে দামি উপহার প্রিয়জনের মন খুশি করতে পারে, এমনটা ভাবা ঠিক নয়।
ছোট ও ভিন্নধর্মী সব গিফট দিয়েও তাদের মন জয় করতে পারেন।
দামের চেয়ে বরং উপহারটি কতটা ব্যতিক্রমী হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ।
প্রিয়জনকে নতুন এবং সৃজনশীল কিছু দিতে চাইলে কী কী উপহার দেয়া যেতে পারে জেনে নেয়া যাক—
ইন্টেলেক্স মাইক্রোওয়েভেবল স্লিপার: অনেকেই অবাক হয়ে যেতে পারেন, ভালোবাসা দিবসে প্রিয়জনকে স্লিপার উপহার! কিন্তু এটা যেনতেন স্লিপার নয়।
শীতের দিনে এর থেকে ভালো উপহার আর কী হতে পারে।
এ
স্লিপার ১৫-২০ মিনিট গরম অনুভূতি দিতে সক্ষম।
প্রাকৃতিক উপাদান এবং ফ্রেঞ্চ ল্যাভেন্ডারে তৈরি স্লিপারটি দীর্ঘ সময় ঘুরে বেড়ানোর জন্য উপযোগী।
তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন অ্যামাজনডটকমে।
এখানে ভালোবাসা দিবসের জন্য রয়েছে বিশেষ ছাড়।
প্রকৃত মূল্য থেকে অনেক কম দামেই পেয়ে যাবেন অভিনব এ স্লিপার।
বর্তমান মূল্য ১৯ ডলার।
ফুট মাসাজ মেশিন: উপহার দেয়ার ক্ষেত্রে আরেকটু নতুনত্ব আনতে চাইলে ম্যাসাজের উপযোগী কিছু গিফট কিনতে পারেন। এক্ষেত্রে ফুট ম্যাসাজ মেশিন হতে পারে আপনার নির্ভরতার উপহার। অল্প খরচেই কাজের উপযোগী মেশিনটি উপহার দিন আপনার প্রিয় মানুষকে। ২৪ ইঞ্চি ৭ ফুটের ফুট ম্যাসাজ মেশিনটি অ্যামাজনেই পেতে পারেন। এর দাম প্রায় ১২৯ ডলার। ভালোবাসার কাছে মূল্য কোনো বিষয় নয়। ঝটপট মেশিনটি কিনে গিফট করে ফেলুন। বলা যায় না, এ উপহারের জন্য আপনার প্রিয় মানুষ আপনাকে প্রতিদিন ধন্যবাদ জানাবে।
বডি লোশন: আপনার প্রেমিকাকে একটি বডি লোশন উপহার দিলে কেমন হয়! প্রতিদিন স্পা চালিয়ে যেতে বিলাসবহুল লোশন গিফট করতে পারেন।
এক্ষেত্রে নিতে পারেন নেসেসেইয়র বডি লোশন।
সম্পূর্ণ সুগন্ধমুক্ত লোশনটি ত্বকের শুষ্ক ভাব দূর করে।
ত্বকের ভিটামিন সি পুনরুদ্ধার করে ত্বক করে তোলে আরো উজ্জ্বল।
দাম ২৫ ডলার।
ব্লাংকেট: শীতে ব্লাংকেট একটি দুর্দান্ত উপহার।
সব
বয়সের জন্যই এটি উপযোগী গিফট।
একটি ভারী কম্বল আপনার প্রিয়জনের ঘুমকে আরো সুন্দর করে তুলতে পারে।
ভারী কম্বলগুলোর দাম ৬১ দশমিক ৯০ ডলার থেকে শুরু।
সোয়েটার: ভালোবাসা দিবসটি যেহেতু ফেব্রুয়ারিতে।
আর
এ
মাসে সাধারণত শীতের আমেজ থাকে।
সেক্ষেত্রে আরামদায়ক সোয়েটার দারুণ গিফট।
প্রেমিক-প্রেমিকা উভয়ের জন্যই পারফেক্ট।
কালো রঙের উষ্ণ সোয়েটারে দুই হাতে লাল রঙের হার্ট বোনা আছে।
বিভিন্ন রঙের কালেকশন রয়েছে।
যেমন নীল, লাল, ধূসর, গোলাপি—ইচ্ছেমতো আপনি যেকোনো একটি রঙ বেছে নিতে পারেন।
ডায়েরি: প্রিয়জনের সামনে মনের কথা বলতে যাদের একটু সমস্যা হয়, তারা ডায়েরি কিনতে পারেন।
তাতে প্রিয়জনকে উদ্দেশ করে আপনার ভালোবাসার অনুভূতির কথা কিংবা উক্তি লিখতে পারেন।
পুরো ডায়েরিটা ভালোবাসার কথায় ভরিয়ে ফেলুন।
তারপর সেটা তার হাতে দিন।
খুব অল্প সময়ে আপনার ভালোবাসার চিন্তাভাবনাগুলো প্রিয় মানুষটির সামনে ফুটিয়ে তুলবে ডায়েরিটি।
ত্বকের সরঞ্জাম: আপনার প্রিয় মানুষটি যদি ত্বকের ক্ষেত্রে বেশিই সচেতন হয়, তাহলে তাকে ত্বকের যত্নে ব্যবহার্য নানা জিনিস গিফট দিতে পারেন।
যেখানে ক্লিনজার থেকে লিপবাম সবকিছুই থাকবে।
তবে যে সে কোম্পানির জিনিস কিনলেই হবে না।
এর
জন্য আপনি গ্লোসিয়ার কোম্পানির সহায়তা নিতে পারেন।
যোগাযোগ করুন গ্লোসিয়ারডটকমে।
ঘরে বসেই পেয়ে যাবেন ব্র্যান্ডের দামি স্কিন কেয়ার সেটটি।
দাম পড়বে প্রায় ৫০ ডলার।
কিসিং মগ: দম্পতিদের জন্য কিসিং মগ দারুণ গিফট।
একসঙ্গে বসে চা-কফি খাওয়ার পরিকল্পনা যারা করছেন, তারা এ মগ কিনতে পারেন।
প্রতিদিন সকালবেলা মিষ্টি রোদে বারান্দায় বসে দুজনে বসে চায়ে চুমুক দিচ্ছেন, ভাবতেই অবাক লাগে!
ট্রাভেল ব্যাগ: একটু দামি হলেও গিফট হিসেবে ট্রাভেল স্যুটকেস কিন্তু মন্দ নয়।
দূরে কোথাও ঘুরতে গেলে এ স্যুটকেস দারুণ কাজের হবে।
রঙের ক্ষেত্রে বৈচিত্র্য আছে।
কারো পছন্দের রঙ নীল হলে কিনতে পারেন ধূসর নীল ট্রাভেল ব্যাগ।
উপহার হিসেবে যেমন অভিনব, তেমনি কাজেরও বটে।
বিচিত্র ফুলদানি: ডিজাইনার মনিকা লুবকস্কা-জোনাস প্রিয় দুটি জিনিসকে একত্র করে তৈরি করেছেন ভিন্নধর্মী ফুলদানি। মাঝখানে বই এবং তার দুই পাশে ফুল রাখার জন্য কাচের দুটি ফুলদানি রয়েছে। আপনি চাইলেই পানি ও ফুল নিয়মিত পরিবর্তন করতে পারবেন। বৈচিত্র্যময় ফুলদানিটি পেতে যোগাযোগ করুন আনকমনডটকমে।
ইলেকট্রিক টুথ ব্রাশ: নাম শুনেই বোঝা যাচ্ছে এটি কোনো সাধারণ টুথব্রাশ নয়।
ইলেকট্রিক এ ব্রাশ সাধারণ ব্রাশের তুলনায় ৭ গুণ বেশি কার্যকর।
এটি দাঁত পরিষ্কারসহ মাঢ়িকে সুস্থ রাখতে সক্ষম।
এখানে পাঁচটি ব্রাশিং মোড রয়েছে।
ম্যাজিক্যাল এ ব্রাশ দেখতে গোলাপি রঙের।
ফিলিপসের সনিকেয়ার এ ব্রাশ বাজারে নিয়ে এসেছে।
অ্যামাজনডটকম থেকে খুব সহজেই আপনি এটি সংগ্রহ করতে পারেন।
সুগন্ধি: উপহার দেয়ার জন্য সুগন্ধি কিন্তু বেশ দারুণ।
ভালোবাসা দিবস ঘিরে ওয়ালমার্ট কোম্পানি বাজারে নিয়ে এসেছে প্রাকৃতিক জুঁই ও টিউবার রোজের সমন্বয়ে তৈরি গুচি ব্লুম সুগন্ধি।
স্নিগ্ধ প্রকৃতি ও মিষ্টি সুগন্ধের পারফিউমটি কিনতে ওয়ালমার্টডটকমে যোগাযোগ করুন।
সুগন্ধি ও বোতলের রঙ গোলাপি।
এর
দাম ৬৯ দশমিক ৯৯ থেকে ৮১ দশমিক ৯৯ ডলার।
ইয়ার রিং: প্রেমিকাকে আপনি একজোড়া ইয়ার রিং উপহার দিতে পারেন।
দুই স্তরের স্টার ডিজাইনের দুলটি জিন্স, টি-শার্ট ও উঁচু হিলের সঙ্গে পরতে পারবে।
আবার কালো গাউনের সঙ্গে পরলেও মন্দ লাগবে না।
দুলজোড়ার দাম পড়বে ৩৮ ডলার।
টোস্টার: এটা ঠিক যে ভালোবাসা দিবসের সঙ্গে টোস্টার একদমই বেমানান।
কিন্তু যদি আপনার প্রিয় মানুষটি মা হয়ে থাকে, তাহলে এটি বেশ কাজের।
প্রতিদিন যখন টোস্টারটি আপনার মা ব্যবহার করবেন, প্রতিবারই আপনার কথা স্মরণ করবেন।
আর
উপহার হিসেবে এটি বেশ ইউনিক।
তাই দেরি না করে দ্রুত কিনে ফেলুন লাল ও গোলাপির সমন্বয়ে তৈরি চার স্লটের টোস্টারটি।
ভালোবাসা দিবসে এটি উপহার দিন আপনার মাকে।
সূত্র: সিএনএন





