উৎসব মানেই কেনাকাটা। জমজমাট বিকিকিনি। উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও উৎসব ঘিরে পণ্যের দামে বিশেষ ছাড় দেয়া হচ্ছে। এ ছাড়ের আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে ব্যাংকগুলো। কেনাকাটা বা লেনদেনে বাংলাদেশে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডে কেনাকাটায় পণ্যের দাম কমাতে সহযোগিতা করছে ব্যাংকগুলো। কার্ডধারীদের জন্য ঈদের কেনাকাটায় বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের পোশাক থেকে শুরু করে ইফতারেও দেয়া হচ্ছে বিশেষ ছাড়ের সুবিধা। দেশের বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে। এ সুবিধা নিতে পারবেন আপনিও। এর আগে দেখে নিন আপনার ব্যাগে কোন ব্যাংকের কার্ড আছে। জেনে নিন কোন ব্যাংকের কার্ডে কত শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

জনপ্রিয়তার দিক থেকে দেশের ক্রেডিট কার্ড সেবার সামনের সারিতে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান লংকা বাংলা ফাইন্যান্স। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিপুল ছাড় উপভোগ করছেন প্রতিষ্ঠানটির ক্রেডিট কার্ড গ্রাহকরা। লংকা বাংলার গ্রাহকরা অহং ফ্যাশনসে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং আড়ংয়ে ২৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়া সিয়ানো, জারায় ২০ শতাংশ, জামদানি ওয়ার্ল্ড, সাদাকালো, বেনিআসহকলা, ল্যাভেন্ডার, টুয়েলভ, টাঙ্গাইল তাঁত ঘর, প্রেমস কালেকশন, মেহজাবিন, ম্যান ওয়ানে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। ১২ শতাংশ ছাড় দিচ্ছে ট্রাস্ট ফ্যামিলি নিডস এবং তাহুর স্টুডিও। ১০ শতাংশ ছাড় দিচ্ছে মেনজ ক্লাব, নাবিলা, কিউরিয়াস, রঙ বাংলাদেশ, রেড অরিজিন, রক্সিজ কালেকশন, এসএ ওয়ার্ল্ড, সারা লাইফস্টাইল, স্বদেশপল্লী, ভার্গো, বাংলার মেলা, ক্যাটস আই, বিভা ক্রিয়েশন, চন্দ্রবিন্দু, ফিট এলিগ্যান্স, মোডা ইটালি, স্পার্ক গিয়ার, বিশ্ব রঙ, অরণ্য ক্রাফটস, কে ক্রাফট, বিগ বস ইন এবং দর্জিবাড়ি দিচ্ছে ৫ শতাংশ ছাড়।

লংকা বাংলা ফাইন্যান্সের ক্রেডিট কার্ড বিভাগের প্রধান মো. মিনহাজ উদ্দিন জানান, সারা বছরই লংকা বাংলার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ছাড় থাকে। তবে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ছাড়ের আওতা বাড়ানো হয়েছে। দেশের মধ্যম মানের রেস্টুরেন্ট থেকে শুরু করে পাঁচ তারকা হোটেলে লংকা বাংলার ক্রেডিট কার্ডে একটি কিনলে একটি ফ্রি অফার চলছে। করোনা মহামারীর কারণে গত দুই বছর ক্রেডিট কার্ড গ্রাহকরা অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়ে উঠেছিলেন। এবার উৎসবের আমেজে মানুষ আবারো মার্কেটে যাচ্ছে।

ঈদ কেনাকাটায় দ্য সিটি ব্যাংক গ্রাহকদের ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ক্যাটস আই, প্রিয়, রেড অরিজিন, রাইজ ও টুয়েলভ। এছাড়া ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে লোট্টো, কে ক্রাফট, জারা, ম্যানহুড, অরেঞ্জ, কিউরিয়াস, ফ্রিল্যান্ড, ওটু, ঊষা সিল্ক, ভার্গো ও সুন্দরা। ১০ শতাংশ ছাড় দেয়া শপের তালিকায় রয়েছে অঞ্জন’স, বিগ বস ইন, বাংলার মেলা, বিশ্ব রঙ, দেশী দশ, ফেয়ার কালেকশন, ফড়িং, জিএম জেন্টাল ম্যান, মার্জিন, অরিয়ন, রঙ বাংলাদেশ, র ন্যাশন, সারা, সাদাকালো, এসএসডব্লিউ, দ্য মল, তিলোত্তমা, টাইম জোন ও স্টাইল সেল।

সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা দেশের ৩০০ শোরুমে ১০ থেকে ৭৬ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। তিনি বলেন, চলতি মাসের মধ্যে আমরা ক্রেডিট কার্ডে ৭০০ কোটি টাকা লেনদেনের লক্ষ্য নির্ধারণ করেছি। এরই মধ্যে আমাদের গ্রাহকরা দেশের বিভিন্ন আউটলেট থেকে ৩২৫ কোটি টাকার কেনাকাটা করেছেন। করোনা পরবর্তী দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, এটি তারই প্রমাণ। গত রমজানে আমাদের গ্রাহকরা সর্বোচ্চ ৫৯০ কোটি টাকার কেনাকাটা করেছিলেন। শোরুমে কেনাকাটার বাইরেও দেশের বেশির ভাগ পাঁচ তারকা হোটেলে সিটি ব্যাংকের গ্রাহকরা বড় ধরনের ছাড় উপভোগ করছেন।

এনভয় থেকে কেনাকাটায় সর্বোচ্চ ৩০ শতাংশ এবং ব্যানটেক্স, টিএম ব্যাগসে ২৫ শতাংশ ছাড় পাবেন সাউথ ইস্ট ব্যাংকের গ্রাহকরা। জুয়েলারি ও লাইফস্টাইলে ২০ শতাংশ ছাড় দিচ্ছে আপন জুয়েলার্স, জারা, নীল পরী, নগরদোলা, সুন্দরী, আলিভানা। বডি লাইন, জান্নাত, ফ্যাশন ওয়ার্ল্ড, ল্যাভেন্ডার, দিশারি, সীস, ওয়েস্টউড, ম্যান ওয়ান, ইন স্টাইল দিচ্ছে ১৫ শতাংশ ছাড়। ১০ শতাংশ ছাড়ের তালিকায় আছে প্রেমস কালেকশনস, কে ক্রাফট, রঙ বাংলাদেশ, বিশ্ব রঙ, সাদাকালো, ফ্রিল্যান্ড, মেনজ ক্লাব, রেড অরিজিন, কিউরিয়াস, রিমিক্স, সারা, সেলাই ঘর,  র ন্যাশন, নাবিলা, রাইজ, ইয়ং কে, আবর্তন, বুন, ব্র্র্যান্ড অ্যাম্বাসি, কার্টেইন ভিউ, ডিজাইনার, সিক্স, টুয়েলভ, সুরুজ টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিকস, স্টাইল ওয়ার্ল্ড, স্পার্ক গিয়া, লামিসা কালেকশন, স্টাইল আইকন, হৈমন্তী ফ্যাশন, কাজীস, ইরানি বোরকা, ডিলাক্স, রঙজয়ী, নাফিসা ফ্যাশন ও টুম্পা।

সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। বণিক বার্তাকে তিনি বলেন, সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডকে আমরা সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ করে সাজিয়েছি। আমাদের ক্রেডিট কার্ড সেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলের এজেন্ট আউটলেটগুলো পর্যন্ত বিস্তৃত করেছি। এরই মধ্যে সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহক সংখ্যা দেড় লাখে উন্নীত হয়েছে। আমাদের গ্রাহকরা পবিত্র রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশের ২২৯টি শোরুম এবং হোটেল-রেস্টুরেন্টে ছাড় পাচ্ছেন। আমরা গ্রাহকদের উৎসবের সঙ্গী হতে চাই।

ঢাকা ব্যাংকের গ্রাহকদের লাইফস্টাইল ও গহনা ক্রয়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে টুয়েলভ, অহং, রয়্যাল ডায়মন্ড, ডায়মন্ড ওয়ার্ল্ড, গীতাঞ্জলি জুয়েলার্স, প্রিয়, জারা, আড়ং। ক্রে ক্রাফট, সাদাকালো, মুনস, ইয়ংকে, সিক্স, লাইফস্টাইল, সিয়ানো, ম্যান ওয়ান, ইরানি বোরকা বাজার দিচ্ছে ১৫ শতাংশ ছাড়। এছাড়া প্যাভিলিয়ন ১৪ শতাংশ, চন্দ্রবিন্দু  ও বিশ্ব রঙ ১২ শতাংশ ছাড় দিচ্ছে। আড়ং, অ্যাপেক্স, অরণ্য ক্রাফটস, ফ্রিল্যান্ড, রঙ বাংলাদেশ, রেড অরিজিন, সারা লাইফস্টাইল, নাবিলা, প্রেমস কালেকশনে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। পারফিউ ওয়ার্ল্ড দিচ্ছে ৮ শতাংশ ডিসকাউন্ট।

জুয়েলারি পণ্যে ব্র্যাক ব্যাংক কার্য গ্রাহকদের সর্বোচ্চ ৫৫ শতাংশ ছাড় দিচ্ছে শুভেচ্ছা জুয়েলার্স। এছাড়া গীতাঞ্জলি জুয়েলার্স ৩৬ শতাংশ, আল হাসান ডায়মন্ড গ্যালারি ও জাভেরি গোল্ড ৩৫ শতাংশ, ডায়মন্ড হ্যাভেন ৩২ শতাংশ, রয়্যাল ডায়মন্ড ২৫ শতাংশ ছাড় দিচ্ছে। লাইফস্টাইল পণ্যে ১২ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অহং ফ্যাশন, শখ, ড্রিমস গ্যালারি, ক্রাফটস ম্যান, সিয়ানো, জারা, ফিটফাট, পারফিউম ওয়ার্ল্ড, প্রেমস কালেকশন, তাহুর স্টুডিও। ১০ শতাংশ ছাড় দিচ্ছে নাবিলা, উইমেনস ওয়ার্ল্ড, সারা, ইরানি বোরকা বাজার, এসএ ওয়ার্ল্ড, গার্লস অ্যান্ড বয়েজ এবং ওটু ১০ শতাংশ।

আরুরা এক্সক্লুসিভে ২০ শতাংশ ছাড় পাচ্ছেন ডাচ্ বাংলা ব্যাংকের কার্ডহোল্ডাররা। ১০% ছাড় রয়েছে নাদিয়া ফার্নিচার, ঢাকা জামদানি কুটির, পাবনা ইম্পেরিয়াম, মিতু শাড়ি ঘর, তাজ শাড়ি, স্টার প্লাস শাড়ি, ঐশ্বরিয়া শাড়ি সেন্টার, জ্যোতি শাড়ি, মন জয় শাড়ি, বেনারসি গ্যালারি, হাই ফ্যাশন ইলেকট্রনিকসে। এছাড়া ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এম কে ইলেকট্র্রনিকস, চারুলতা শাড়ি অ্যান্ড ফ্যাশন, দোয়েল সিল্ক, ইভা শাড়ি, পাবনা বেনারসি মিউজিয়াম, প্রিন্স জামদানি কুটির, শাড়ি ওয়ার্ল্ড, শাড়ি সেন্টার, রেসা বেনারসি কুটির, হোম অ্যান্ড ডেকোর, মাই ওয়ান ইলেকট্রনিকস এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড।

ইভা ফ্যাশন, আরশি, প্যাভিলিয়ন ও জারা ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কার্ডধারীদের। ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ম্যান ওয়ান, মনসা, প্রেমস কালেকশন, টুয়েলভ, প্রাইড, বিভা, ওয়াচেস ওয়ার্ল্ড, জারা নেহা, টর এবং ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিটু, পূর্ণতা, বাংলার মেলা, কান্ট্রিবয়, ডিজাইনার, ঢাকা রিপাবলিক, ফিট এলিগ্যান্স, ফ্রিল্যান্ড, ইরানি বোরকা বাজার, ল্যান্ড, আড়ং, নাবিলা, ও কোড, কিউরিয়াস, রেমন্ড, রেড অরিজিন, রাইজ, সারা, সিক্স, স্পার্ক গিয়ার, ভার্গো, অ্যাস্টোরিয়ন ও বোলিং, আঙ্গিনা মেগা মল, ডিজাইনার, মিথ, পিংক, সোপার্স ওয়ার্ল্ড, সেইলর।

প্যাভিলিয়ন, জারা ও মেনজ ক্লাব ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্যাংক এশিয়া কার্ডধারীদের। ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে টুয়েলভ, প্রাইড, বিভা, ওয়াচেস ওয়ার্ল্ড, জারা নেহা এবং ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিটু, বাংলার মেলা, কান্ট্রিবয়, ডিজাইনার, ঢাকা রিপাবলিক, ফিট এলিগ্যান্স, ফ্রিল্যান্ড, ইরানি বোরকা বাজার, ল্যান্ড, নাবিলা, ও কোড, কিউরিয়াস, রেমন্ড, রেড অরিজিন, রাইজ, সারা, সিক্স, স্পার্ক গিয়ার, ভার্গো ও র ন্যাশন।

মল বিডি ও আড়ং ১০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে ইস্টার্ন ব্যাংক কার্ডহোল্ডারদের জন্য। এছাড়া বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড, ফেয়ার ইলেকট্রনিকস, র্যাংগস ই-মার্ট, ট্রান্সকম ডিজিটাল থেকে ইলেকট্রনিকস পণ্যে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ পাবেন এ কার্ডহোল্ডাররা।

মার্কেন্টাইল ব্যাংক কার্ডহোল্ডারদের জন্য ভেনাস জুয়েলার্স দিচ্ছে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া জারা নেহা, জারা ফ্যাশন, উইমেনস ওয়ার্ল্ড ১০ শতাংশ এবং সনি র্যাংগসে ৫ শতাংশ ছাড় পাবেন এ কার্ডহোল্ডাররা।

প্রাইম ব্যাংক কার্ডধারীরা ২০ শতাংশ ছাড় পাবেন ফ্যাশন ওয়ার্ল্ড, প্রভিডেন্স, রোকেয়াসে এবং ১৫ শতাংশ ছাড় পাবেন প্রেমস কালেকশনস, ব্লু নয়েজ, অকল্যান্ড টেক্স, অফরা মার্ট, সিয়ানো, ক্রোকোডাইল, ডালিমস, ল্যাভেন্ডার, মেহজাবিন বুটিক, রিপা ফ্যাশন, সাদাকালো, টুয়েলভ, বিভায়। এছাড়া ১০ শতাংশ করে ছাড় থাকছে বিশ্ব রঙ, কিনশো, কমফোর্ট জোন, কনকুয়েস্ট, এসএস ওয়ার্ল্ড, ইয়ংকে, জারা, সারা, রাইজ, রঙ বাংলাদেশ, অন্যমেলা, অরণ্য, অ্যাস্টোরিয়ন, বিটু, ব্যাংগ, ডিজাইনার, ফ্রিল্যান্ড, গুডলাক গার্মেন্টস, আইকনিক ফ্যাশন, ইরানি বোরকা বাজার, জেকে ফরেইন ব্র্যান্ড, কে ক্রাফট, কে এল সুইডেন টেইলরস, লা গ্লোরিয়া, মারজানা বুটিক, মেনজ ক্লাব, নাবিলা, নিডল ফাইট, নগরদোলা, ও কোড, রঙ বাংলাদেশ, রেড অরিজিন, রেড হ্যাংগার, রিজিয়া বুটিকস, রাইজ, সিক্স লাইফস্টাইল, স্পার্ক গিয়ার, সরোবার এক্সক্লুসিভ ব্র্যান্ড, স্টাইল ওয়ার্ল্ড, স্যুট গ্যালারি, সেলাই বাংলাদেশ, ঊষা সিল্ক, তুনাজ্জিনা জাভেদসহ আরো কয়েকটি শপিংয়ে।

ট্রাস্ট ব্যাংক কার্ডধারীরা ৩৫ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন আল হাসান ডায়মন্ড গ্যালারিতে এবং ২০ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ইজিট্রাক্স ওয়ার্ল্ডে কেনাকাটায়। এছাড়া ১০ শতাংশ ছাড় পাবেন আড়ং, ইউনিলিভার বাংলাদেশ ও এমকে ইলেকট্রনিকসে। আর বাইক ভ্যালি ও বাজার ভ্যালিতে ২ হাজার থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে গ্রাহকদের জন্য।

বিদেশী ব্যাংকগুলোর মধ্যে দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপুল জনপ্রিয়তা রয়েছে। রমজান ও ঈদ উপলক্ষে ব্যাংকটির গ্রাহকরাও বিভিন্ন শোরুম ও হোটেল-রেস্টুরেন্টে বড় ধরনের ছাড় পাচ্ছেন। এছাড়া দেশের অন্য ব্যাংকগুলোও ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য নানা ধরনের ছাড় দিচ্ছে।

ব্যাংকের বাইরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ, রকেট ও উপায়ে কেনাকাটায় টাকা পরিশোধের ওপর নগদ ছাড় ও ক্যাশব্যাক সুবিধা আছে অনেক দোকানে। কেনাকাটার পর বিল পরিশোধের আগে এ বিষয়ে জেনে নিতে পারেন দোকানগুলোয়।