দেশের বাজারে ওষুধ বাজারজাতকারী অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্কয়ার ফার্মা। প্রায় তিন দশক ধরে বিশ্ববাজারেও ওষুধ রফতানি করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ৩৫টিরও বেশি দেশ স্কয়ারের তৈরি ওষুধের ক্রেতা। সম্প্রতি রফতানিতে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বণিক বার্তার সঙ্গে একান্ত আলাপচারিতায় ছিলেন স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন বদরুল আলম