বোর্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় স্মার্ট কিচেনে। কেবিনেট বানানো, কাটাকাটি করার সারফেস ইত্যাদি জায়গায় বোর্ডের ব্যবহার দুনিয়াজুড়ে হচ্ছে। বাংলাদেশেও সম্প্রতি এর ট্রেন্ড শুরু হয়েছে। সেই বোর্ড নিয়েই কথা বলছিলেন আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং শাহরিয়ার জামান। তিনি বলেন, বোর্ডের ইন্টারন্যাশনাল ট্রেন্ড অনুযায়ী আমরা দেখি যে মার্বেল, হাইলি গ্লসি টাইপের সারফেসগুলো এখন অনেক বেশি ব্যবহার হচ্ছে। বাংলাদেশের ট্রেন্ডেও তাই দেখা যাচ্ছে। খুব ভাইব্রেন্ট কালার, সলিড কালার, মার্বেল এ টাইপের কালারগুলোর খুব গ্লসি সারফেস মানুষ পছন্দ করছে। যেন এটা খুব সহজে পরিষ্কার করা যায়। আর্দ্রতার কারণেও কোনো সমস্যা হয় না। এ টাইপের ম্যাটেরিয়ালগুলোর খুব বেশি চাহিদা দেখছি আমরা বাজারে।

এ মুহূর্তে আকিজ বশির গ্রুপ প্রায় আট রকমের বোর্ড তৈরি করে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে মেলামাইন বোর্ড, পার্টিকেল বোর্ড, হাইলি গ্লসি এমন টাইপের কিছু বোর্ড আমরা তৈরি করি। কিন্তু যদি আপনি স্মার্ট কিচেনের কথা বলেন, সেক্ষেত্রে সাধারণত দুই টাইপের বোর্ড আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়। একটা হচ্ছে সুপারমেট, যেটি হাইলি গ্লসি সারফেস। আরেকটা হলো আলটিমেট। এটি সুপিরিয়র মেট টাইপের। এ টাইপের বোর্ডের ব্যবহার বেশি দেখছি। যারা আরেকটু কম বাজেটের মধ্যে করতে চান, তারা মেলামাইন বোর্ড ব্যবহার করছেন। মেলামাইন বোর্ডও প্রচুর ব্যবহার হচ্ছে।

বোর্ডের ব্যবহার দিয়ে স্মার্ট কিচেনের বেশ বড় অংশ ডেকোরেট করা যায়। যেকোনো ধরনের ক্যাবিনেট সলিউশন বোর্ড দিয়ে করা সম্ভব। শাহরিয়ার জামান বলেন, এটা লোয়ার পার্টের স্টোরেজ হোক কিংবা ওপরের ক্যাবিনেট হোক, কিংবা ওভেন রাখার স্পেস হোক, যেকোনো কিছু এখন বোর্ড দিয়ে করা যাচ্ছে। কিন্তু সিংকটা যেখানে আমরা ইনস্টল করছি, সে জায়গায় বোর্ড ব্যবহার করতে আমরা রিকমেন্ড করি না। কারণ বোর্ডের ভেতর যদি পানি ঢোকে, তা দীর্ঘস্থায়ী হবে না। সে কারণে পানির স্পর্শ ছাড়া যেসব জায়গা, সব ক্ষেত্রেই বোর্ড ব্যবহার করা যাবে।

বোর্ড মূলত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। কাঠের ডালপালা থেকে প্রসেস করে তৈরি করা হয়। তাই ন্যাচারালি এটা ময়েশ্চার হয় না। বোর্ডের একমাত্র শত্রু হলো পানি। 

তবে যেহেতু এটি রান্নাঘরে থাকছে, সেক্ষেত্রে তেল চিটচিটে হওয়ার একটা প্রবণতা থাকবেই। বোর্ডের জিনিসগুলোকে এ চিটচিটে ভাব থেকে রক্ষা করার বিষয়ে শাহরিয়ার জামানের পরামর্শ, রান্নাঘরে সাধারণত একটা গ্রিজ তৈরি হয়। যেকোনো ক্লিনার দিয়ে বোর্ড খুব সহজে পরিষ্কার করা যায়। বোর্ডের সুবিধা হলো যেকোনো ধরনের ক্লিনার ব্যবহার করলেও এর সারফেসের কোনো ক্ষতি হয় না। কালার ও টেক্সচার যেমন ছিল, তেমনই থাকে। তবে খুব হাইলি অ্যাসিড টাইপের কোনো কিছু ব্যবহার না করাটাই উত্তম। সাবান বা এ টাইপের কোনো কিছু ব্যবহার করলে এটি সহজে পরিষ্কার করা যায়। তাই পরিষ্কার করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। নিয়মিত পরিষ্কার করলেও কোনো সমস্যা হয় না। কিন্তু বোর্ড পানিতে ডুবে না থাকলেই ভালো।