ইস্টার্ন ব্যাংক (ইবিএল) সবসময়ই আমানতকারীদের কাছে সর্বোচ্চ আস্থার ব্যাংক। এ বছরও আমরা আইসিএসবি ও আইসিএমএবি থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। ব্যাংক খাতে যাদের নন-পারফরমিং লোনের (এনপিএল) পরিমাণ সর্বনিম্ন তাদের মধ্যে অন্যতম ইবিএল। এনপিএল কখনই ইবিএলের জন্য কোনো ধরনের ইস্যু তৈরি করেনি।
আমাদের আমানতের মধ্যে চলতি সঞ্চয়ী ফিক্স ডিপোজিট ও মাসিক ডিপোজিট স্কিমসহ সব ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। এর মধ্যে আমরা স্টুডেন্ট ব্যাংকিং, উইম্যান ব্যাংকিং, স্পেশাল অ্যাকাউন্ট ও সিনিয়র সিটিজেনদের জন্য এ রকম বেশকিছু কাস্টমার ওয়াইজ প্রডাক্ট প্রপোজিশন আছে, যেটা তাদের জীবনে ব্যাংকিংয়ের পাশাপাশি ভ্যালু অ্যাড করে।
আমি ইবিএলের ডিপোজিট স্কিমগুলোর মধ্যে চাইল্ড ফিউচার প্ল্যান এবং উইমেন মিলেনিয়ারের কথা বিশেষভাবে উল্লেখ করব। চাইল্ড ফিউচার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ছোট বয়স থেকেই অর্থ জমানোর অভ্যাস গড়ে তুলতে পারে। উইমেন মিলিয়নিয়রের মধ্য দিয়ে আমরা উইমেন এমপাওয়ারমেন্টের জন্য কাজ করছি, যেন মেয়েরাও নিজেদের সঞ্চয়ের মাধ্যমে নিজের একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।
একটি ব্যাংক সত্যিকার অর্থে আমানতকারীর অর্থেই পরিচালিত হয়। ব্যাংকিং ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে হাইলি লেভারেজড ইন্ডাস্ট্রি, যেখানে প্রায় সম্পূর্ণভাবেই আরেকজনের আমানতের টাকাই ব্যবসাটা চলে। ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে আমরা আমাদের আমানতকারীদের সব ধরনের অভিযোগ অথবা পরামর্শ খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। আমাদের একটি আলাদা ডিপার্টমেন্ট আছে শুধু এ ইস্যুগুলোকে হ্যান্ডেল করা এবং এগুলোর সমাধান করার জন্য। সঠিক কাস্টমার সার্ভিস আমাদের ব্যাংকের প্রতিটি কর্মকর্তার প্রথম ও প্রধান মূলমন্ত্র। এখন পর্যন্ত কাস্টমারদের কোনো রকম অভিযোগ, অনুযোগ অথবা পরামর্শ আমরা ঝুলিয়ে রাখিনি।
আমানতকারীর আমানতের সুরক্ষা যেকোনো ব্যাংকের জন্য সর্বোচ্চ গুরুত্বের দাবি রাখে। আমাদের ব্যাংকিংকে অনেক সহজ করতে হবে। ব্যাংকিংয়ের ল্যাঙ্গুয়েজটা কাস্টমার নাও বুঝতে পারেন। আমাদের সহজভাবে ব্যাংকিংয়ের ভাষা কাস্টমারের সামনে উপস্থাপন করতে হবে। ব্যাংকের হিসেবে আমাদের ঋণের ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমি কিন্তু আমানতকারীর টাকা থেকেই ঋণগ্রহীতাকে ঋণ দিচ্ছি। আমার জাজমেন্টের ওপর নির্ভর করছে তার থেকে ঠিক সময়ে ব্যাংক ঋণের টাকা ফেরত পাবে কি পাবে না। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে সময়োপযোগী নির্দেশনা দেয়া হয়। আমরা ওই নির্দেশনাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করব এবং নিশ্চিত করব যেন আমানতকারীর স্বার্থ সর্বদাই রক্ষিত হয়।





