আমানতকারীদের আস্থা অর্জনে আপনার ব্যাংক কতটুকু সফল?
আপনি লক্ষ করবেন, প্রিমিয়ার ব্যাংক বিগত বছরগুলোয় সব সূচকে ধারাবাহিকভাবে উন্নতি করেছে। আমানত ঋণ, ইমপোর্ট, এক্সপোর্ট, রেমিট্যান্স সব সূচকেই আমাদের পজিটিভ গ্রোথ রয়েছে, এরই ধারাবাহিকতায় আমরা ২০২৩ সালেও আমাদের সব সূচকেই আরো উন্নতি করেছি। নিঃসন্দেহে এটি আমাদের গ্রাহকের আস্থারই প্রতিফলন বলে আমি মনে করি, আমরা গ্রাহকের আস্থা অর্জনে শতভাগ সফল। ফলে আমাদের আমানত গ্রাহকসংখ্যা ১১ লাখেরও বেশি।
আমরা আরো আশা করছি, ২০২৪ সালেও আমাদের ব্যাংকের উন্নয়নের এ ধারা আমরা বজায় রাখতে সক্ষম হব। সরকার ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে যে কর্মপন্থা নেয়ার কথা তা আমরা এরই মধ্যে বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
আপনাদের আমানত স্কিমগুলো সম্পর্কে জানতে চাই?
গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি অনেক ধরনের আমানত স্কিম চালু করেছে যার মধ্যে উল্লেখযোগ্য আমানত স্কিমগুলো হলো মান্থলি সেভিংস স্কিম, প্রিমিয়ার মিলিয়নিয়ার, মান্থলি ইনকাম স্কিম, প্রিমিয়ার কোটিপতি, ডাবল বেনিফিট স্কিম, প্রিমিয়ার রেজিস্ট্রার রিটায়ারমেন্ট ডিপোজিট প্লান, প্রিমিয়ার স্বপ্ন, প্রিমিয়ার ইন্টারেস্ট ফার্স্ট ফিক্সড ডিপোজিট, প্রিমিয়ার লাখপতি ও প্রিমিয়ার এডুকেশনাল সেভিংস স্কিম।
এর মধ্যে কোন প্রডাক্টটি অন্যদের থেকে আলাদা?
প্রিমিয়ার ইন্টারেস্ট ফার্স্ট ফি·ড ডিপোজিট (আইএফএফডি) প্রডাক্টটি অন্যান্য প্রডাক্ট থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে গ্রাহক শুরুতেই অর্থাৎ প্রডাক্টটি খোলার প্রথম দিনই গ্রাহক তার হিসাবে সম্পূর্ণ ইন্টারেস্ট বুঝে পাবেন।
ব্যাংক পরিচালিত হয় আমানতকারীদের অর্থে। কিন্তু বাংলাদেশে আমানতকারীরা সবচেয়ে বেশি উপেক্ষিত বলে অভিযোগ তোলা হয়। এ বিষয়ে আপনার ভাষ্য কী?
এটি একটি ভ্রান্ত ধারণা, বরং আমানতকারীদের সুবিধার জন্য প্রতিটি ব্যাংক প্রতিনিয়ত নিত্যনতুন প্রডাক্টস অ্যান্ড সার্ভিস লঞ্চ করছে। আমানতকারীদের অর্থের যথার্থ ব্যবহারের মাধ্যমে তাদের ভালো একটি মুনাফা নিশ্চিত করছে। এতে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা আরো বৃদ্ধি পেয়েছে। এই প্রতিযোগিতামূলক বাজারে পর্যাপ্ত গ্রাহকসেবা নিশ্চিত না করতে পারলে সেই নির্দিষ্ট ব্যাংকই ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি মনে করি, প্রতিটি ব্যাংক গ্রাহকের স্বার্থ সমুন্নত রাখার বিষয়ে সচেষ্ট।
আমানতের সুরক্ষায় আরো কী ধরনের পদক্ষেপ নেয়া উচিত?
আমানতের অর্থ সুরক্ষিতভাবে ব্যবহারের জন্য ব্যাংক সদাসচেষ্ট এবং এজন্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন সাপেক্ষে যথাযথ নিয়ম মেনে লোন প্রদান করে। আমানতের সুরক্ষায় ব্যাংক প্রথমত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করে। ব্যাংকের core banking software, credit facility policy, recovery task force, service quality, product pricing, digital banking service ইত্যাদি প্রতিনিয়ত হালনাগাদের মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের আমানত অনেকটাই সুরক্ষা করা সম্ভব। এক্ষেত্রে আমরা শাখা ও প্রধান কার্যালয় পর্যায়ে আমাদের কর্মকর্তাদের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধির উপস্থিতিতে প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও কর্মশালার আয়োজন করে থাকি। সুতরাং আমাদের কর্মকর্তারা আমাদের বিভিন্ন প্রডাক্টস অ্যান্ড সার্ভিস সম্পর্কে সর্বদা আপডেট থাকে। সেক্ষেত্রে গ্রাহকের আমানত সুরক্ষার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট।





