মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছায় দেশে বিকশিত হয়েছে মোবাইল ব্যাংকিং। আর সে কাজটি সহজ করে তুলেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’। যখন যেমন প্রয়োজন, তখন তেমন উদ্ভাবন নিয়ে উপায় প্রতিদিন এগিয়ে যেতে বদ্ধপরিকর। নিত্যনতুন উদ্ভাবনী সব ফিচার ও সেবা মানুষের প্রতিদিনের লেনদেনকে করছে যুগোপযোগী, সহজ ও স্বাচ্ছন্দ্যময়। 

ঈদে কেনাকাটায় ছাড়ের ক্ষেত্রেও উপায় এবার এক ধাপ এগিয়ে আছে। কারণ চলতি রমজান এবং ঈদে উপায় কো-ব্র্যান্ডেড কার্ডে থাকছে বিশাল ডিসকাউন্ট অফার। রমজানজুড়ে দেশব্যাপী প্রায় দুই হাজার মার্চেন্টে উপায় কার্ড দিয়ে পেমেন্ট করে গ্রাহকরা পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। এর মধ্যে রেস্টুরেন্ট, পোশাক, প্রসাধনী, ফার্নিচার, বিউটি কেয়ার, জুয়েলারি, জুতা, হোটেল ও রিসোর্ট রয়েছে। এছাড়া রমজানে ২০টির বেশি রেস্টুরেন্টে থাকছে একটি কিনলে একটি ছাড় অফার। এখানে একটা কথা জানিয়ে রাখতে চাই যে উপায় একমাত্র এমএফএস, যা তার গ্রাহকদের একটি কিনলে একটি ছাড় সুবিধা দিচ্ছে।

উপায়ের রয়েছে উদ্ভাবনী সেবা এবং কম খরচে নিরাপদ নেলদেনের সুবিধা। বাটন ফোনে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ (হাজারে ১৪ টাকা), সব ক্ষেত্রে ফ্রি সেন্ড মানি, ফ্রি বিল পেমেন্ট, সবচেয়ে কম খরচে রেমিট্যান্সের টাকা ক্যাশ আউট (এটিএম থেকে ফ্রি এবং এজেন্টে হাজারে ১০ টাকা)। আর কোনো ব্যাংক ব্রাঞ্চ ভিজিট না করে প্রিপেইড কার্ড নিয়ে দেশব্যাপী মার্চেন্টে ডিসকাউন্ট পাওয়ার সুযোগ শুধু উপায়-এই আছে। আর এসব সুবিধার কারণেই অন্য এমএফএস ছেড়ে মানুষ এখন উপায়-এর গ্রাহক হচ্ছে।

এমএফএসকে অবশ্য সরাসরি ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে চিন্তার সুযোগ নেই। এমএফএস হচ্ছে ডেবিট মাধ্যম, যেখানে টাকা থাকলে লেনদেন করা যায়। অন্যদিকে ক্রেডিট কার্ড ব্যাংক প্রদত্ত ঋণের বিপরীতে লেনদেন মাধ্যম। তবে উপায় ইউসিবির সঙ্গে কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে পুরোপুরি না হলেও কিছুটা চেষ্টা করছে। যেমন এক কার্ড ব্যবহার করে একজন এমএফএস গ্রাহক, ক্রেডিট কার্ডের মতোই দেশে-বিদেশে লেনদেন সুবিধা উপভোগ করতে পারছেন। সেই সঙ্গে ক্রেডিট কার্ডের মতো বছরব্যাপী বিভিন্ন অফারও উপভোগ করতে পারছেন উপায়ের গ্রাহক।

দেশে-বিদেশে নিরাপদ লেনদেনের স্বাধীনতা নিয়ে উপায় আজ তিন বছর পেরিয়ে এগিয়ে যাচ্ছে সাফল্যের সাথে। আমাদের এ যাত্রায় আস্থার সঙ্গে পাশে থাকার জন্য সব গ্রাহক, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি উপায় পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আছেন বলেই উপায় আছে।