গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ভিন্ন ভিন্ন ক্রেডিট কার্ড রয়েছে। এর মধ্যে সিলভার কার্ড (প্রাথমিক স্তর) থেকে শুরু করে টেক-স্যাভি মানুষের জন্য স্মার্ট কার্ড এবং এরও ওপরের স্তরে রয়েছে সিগনেচার কার্ড। আমরা সম্প্রতি চালু করেছি মেটলাইফের লাইফ ইন্স্যুরেন্স বেনিফিট বান্ডেলসংবলিত অ্যাসুরেন্স প্লাটিনাম ক্রেডিট কার্ড, যেখানে ইন্স্যুরেন্সের জন্য গ্রাহককে কোনো প্রিমিয়ামই প্রদান করতে হয় না। শরিয়াহভিত্তিক জীবনযাপনে গ্রাহকদের জন্য সাদিক গোল্ড ও প্লাটিনাম ক্রেডিট কার্ডও রয়েছে আমাদের। প্রতিটি মানুষের ব্যক্তিগত প্রয়োজন যাচাই-বাছাই করে এটি বর্তমানে সেরা ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি, যা আপনাকে ট্রাভেল বেনিফিট থেকে শুরু করে বার্ষিক ফি মওকুফের মতো সুবিধা দিয়ে থাকে।
আমাদের অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড আপনাকে দেয় লাইফ ইন্স্যুরেন্স সুবিধা, যা পুরো মার্কেটজুড়ে অনন্য। এ কার্ড ডেইলি ৩ হাজার টাকা হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ দেয়, বছরে ৯০ হাজার টাকা পর্যন্ত। স্মার্ট প্লাটিনাম গ্রাহকদের জন্য নর্থ অ্যান্ড, গ্লোরিয়া জিন্স ও ইনডালজ ক্যাফেতে বছরে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে। সঙ্গে দারাজ, ফুডপান্ডা ও পান্ডামার্টে প্রতি মাসে ১৫ শতাংশ ডিসকাউন্টের পাশাপাশি বিভিন্ন রিটেইল আউটলেটে রয়েছে শত শত ডিসকাউন্ট অফার। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের জন্য সব ফাইভ স্টার চেইনের পাশাপাশি খাজানায় এক্সক্লুসিভ ডাইনিং অফারে বাই ওয়ান গেট ওয়ান ইফতার অফারটি চালু আছে। সঙ্গে আর্টিসান, র্যাংগস ও অন্যান্য অনেক আউটলেটেও আছে বিভিন্ন রকম ডিসকাউন্ট। এছাড়া আমাদের কার্ডে পাবেন ক্যাশ অ্যাডভান্স, ইএমআই ও ইন্সট্যান্ট লোনের মতো নানা সুবিধা যেকোনো সময়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের স্মার্ট ক্রেডিট কার্ড, সিগনেচার কার্ড ও অ্যাসুরেন্স প্লাটিনাম কার্ড সাফল্যের সঙ্গে গ্রাহকদের বিভিন্ন সুবিধা উপভোগের সুযোগ তৈরি করে। তাই সব গ্রাহকের কাছে আমাদের কার্ডগুলো গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ উজ্জ্বল। প্রতিদিন নিত্যনতুন সব সার্ভিস প্রোভাইডার ইনোভেটিভ ডিজিটাল পেমেন্টের সুবিধা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং গ্রাহকের এ ইতিবাচক পরিবর্তনের অংশ হচ্ছে। তাই আমরা অসংখ্য ক্লায়েন্টকে রিয়েল টাইম অনবোর্ডিং সুবিধার মাধ্যমে অনলাইনেই কার্ডের জন্য অ্যাপ্লাই করার সুবিধা দিচ্ছি, যা ১০-১২ মিনিটের মধ্যেই অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে। এসব সুবিধা দেয়ার মাধ্যমে গ্রাহকসংখ্যা দিন দিন বাড়ছে, কারণ আমরা ক্লায়েন্টের সহজবোধ্যতাকে নিশ্চিত করছি, যেন ঘরে বসেই তারা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
দেশের জনসংখ্যার অনুপাতে যদিও ক্রেডিট কার্ডের সংখ্যা খুবই কম। মানুষের মধ্যে ক্রেডিট কার্ড সম্পর্কে নানা ভীতি কাজ করে। কোনো এক কারণে সবাই মনে করে এ কার্ড খুবই ব্যয়বহুল, লুকানো নানা রকম চার্জ আছে ইত্যাদি। তবে অধিকাংশ ক্ষেত্রে এ ভীতিগুলো আসলে ভিত্তিহীন। বর্তমানে ক্রেডিট কার্ডের মার্কেট খুবই প্রতিযোগিতামূলক এবং বিভিন্ন রেগুলেটরি নির্দেশনার কারণে ফি এবং চার্জ অনেক বেশি সুবিন্যস্ত। আবার ক্রেডিট কার্ড গ্রহণের হার বৃদ্ধিতে আরেকটি বাধা হলো প্রতিটি অ্যাপ্লিকেশনের সঙ্গে ট্যাক্স রিটার্ন দেয়ার নিয়মটি। যেহেতু দেশে ট্যাক্স প্রদানকারী মানুষের সংখ্য কম, তাই অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও ক্রেডিট কার্ড গ্রহণ করছেন না। এ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমরা আত্মবিশ্বাসী, যদি সঠিক পলিসি সাপোর্ট পাওয়া যায় তাহলে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ক্রেডিট কার্ড ইস্যুর পরিমাণ আশাজনকভাবে বৃদ্ধি পাবে।
দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও শহরতলিতেই এখনো ক্যাশ লেনদেনই প্রাধান্য পায়। ক্যাশ ট্রানজেকশনের নেতিবাচক দিকগুলো সম্পর্কে এ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ লক্ষ্যে মানুষকে ডিজিটাল পেমেন্টের সুবিধার ব্যাপারে সঠিক শিক্ষা দেয়াও জরুরি। বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ বাংলা কিউআর এ ব্যাপারে সাহায্য করবে বলে আমাদের ধারণা। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় নতুন গ্রাহকদের অনবোর্ড করা ব্যাংকগুলোকে পিওএস মেশিনের পেনেট্রেশন ও ব্যবহার বাড়ানোয় উৎসাহিত হতে হবে।
আমরা মনে করি, বাংলাদেশে আগামী কয়েক বছরে প্লাস্টিক কার্ড ও অ্যাপ—দুটোরই স্বতন্ত্র ইউজেসের জায়গা রয়েছে। তবে সিংহভাগ গ্রাহক যখন ডিজিটাল পেমেন্ট ও স্মার্টফোনের জগতে অনুপ্রবেশের পাশাপাশি এ-সংক্রান্ত শিক্ষাগুলো পাবেন তখনই আপামর জনগণ অ্যাপবেইজড পেমেন্টকে নিয়মিত ব্যবহার করবেন। আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড মোবাইল অ্যাপে অধিকাংশ সার্ভিস অন্তর্ভুক্ত করেছি যেন গ্রাহককে ব্র্যাঞ্চ ভিজিট করতে না হয় বা কাউকে কল করা ছাড়াই সার্ভিস নিতে পারেন।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মানুষ এখন ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা অনেক বেশি অনুভব করছে। প্রতিটি গ্রাহকের শতভাগ এনটাইটেলমেন্ট অনুযায়ী আমরা দ্রুত টিকিউ এনডোর্সমেন্ট ফ্যাসিলিটি অফার করছি এবং বিশ্বজুড়ে বিস্তৃত কানেকশনের জন্য আমাদের কার্ডগুলো ইন্টারন্যাশন্যাল ট্রানজেকশনের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন এবং সেরা। এছাড়াও প্রণোদনা হিসেবে আমরা ইন্ট্যারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে ক্যাশব্যাকও দিচ্ছি।





