সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ৯ আগস্ট চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন সংখ্যালঘুরা। মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনসহ বেশকিছু দাবিতে ১৩ আগস্ট পর্যন্ত টানা আন্দোলন করেন তারা। পরবর্তী সময়ে ১৩ আগস্ট দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ৪০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার কাছে আট দফা দাবি তুলে ধরেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেয়া হলে সংখ্যালঘুরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।