ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মো. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রাখা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরবর্তী সময়ে নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। আর আসিফ মাহমুদকে দেয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মো. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।





