শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা। বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচি রুখে দেয়ার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে তারা রেজিস্ট্যান্স উইক পালন শুরু করে। আওয়ামী নেতা-কর্মীদের প্রতিরোধ করতে ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরসহ এর আশপাশে সায়েন্স ল্যাব, জিগাতলাসহ বেশকিছু পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থী ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের সদস্যরা। এদিন যারাই ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছিলেন তারা প্রায় সবাই বাধার মুখোমুখি হন।
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা।





