আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, গুলিবর্ষণ ও ধরপাকড়ের কারণে শেখ হাসিনার পদত্যাগের পর সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। বিভিন্ন স্থানে থানা ও পুলিশ বক্সে ভাংচুর করা হয়, আগুন দেয়া হয়। ছাত্র-জনতার তোপের মুখে সারা দেশেই পুলিশ সদস্যরা কর্মস্থল ত্যাগ করেন। ফলে থানা ও ট্রাফিক সিগন্যালগুলো কার্যত পুলিশ-শূন্য হয়ে যায়। এমন পরিস্থিতিতে ৬ আগস্ট থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সহায়তায় এগিয়ে আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, গুলিবর্ষণ ও ধরপাকড়ের কারণে শেখ হাসিনার পদত্যাগের পর সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ।





