স্বদেশী আন্দোলনের একটি বড় সাফল্য বঙ্গলক্ষ্মী কটন মিলসহ আবশ্যকীয় বিভিন্ন দ্রব্যের স্বদেশী কারখানা স্থাপন। বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে বেঙ্গল নামটির ব্যবহার বাড়তে থাকে। সাতচল্লিশোত্তর ঢাকা ও নারায়ণগঞ্জের বেঙ্গলযুক্ত কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কারখানার নাম-ঠিকানা উদ্ধৃত করা হচ্ছে। স্মৃতিজাগানিয়া এসব নাম স্মরণ করতে গিয়ে এখনো প্রবীণ পাঠক স্মৃতিতাড়িত হতে পারেন। গবেষকরাও আকৃষ্ট হতে পারেন এ তালিকার প্রতি। ১৯৫০ দশকের শুরুতে এ প্রতিষ্ঠানগুলো সক্রিয় ছিল।
বেঙ্গল সোপ ফ্যাক্টরি
(সাবান প্রস্তুতকারক) ২ ইমামগঞ্জ, ঢাকা।
বেঙ্গল ক্যান্ডি ওয়ার্কস
(লজেন্স প্রস্তুতকারক) ২৬ বসন্ত কুমার দাস রোড।
বেঙ্গল এজেন্সিস লিমিটেড
(আমদানিকারক ও ডিলার, রঙ ও রঙশিল্পীর ব্যবহার্য দ্রব্য) ১৩৪ মিটফোর্ড রোড।
বেঙ্গল আসাম স্টিমশিপ কোম্পানি লিমিটেড
(স্টিমার সার্ভিস) ২১ ফরাশগঞ্জ, ঢাকা। নারায়ণগঞ্জেও কোম্পানির অফিস রয়েছে।
বেঙ্গল সোসাইটি
(কাপড় ব্যবসায়ী) কালীবাজার, নারায়ণগঞ্জ।
বেঙ্গল কার্পেন্ট্রি ওয়ার্কস
(আসবাবপত্র নির্মাতা) ১৭/১ ফরাশগঞ্জ, ঢাকা।
বেঙ্গল ফুটওয়্যার কোম্পানি
(বুট ও জুতা ব্যবসায়ী) ১৯৭ নওয়াবপুর রোড, ঢাকা।
বেঙ্গল ল্যাবরেটরি
(ওষুধ প্রস্তুতকারক) ৫ পূর্ণচন্দ্র ব্যানার্জি লেন, ঢাকা।
বেঙ্গল হোসিয়ারি মিলস
(গেঞ্জি, জাঙ্গিয়া ইত্যাদি প্রস্তুতকারক) মরগান রোড, নারায়ণগঞ্জ।
বেঙ্গল হার্ডওয়্যার কোম্পানি
(যন্ত্রপাতি বিক্রেতা) ২৯ জনসন রোড, ঢাকা।
বেঙ্গল হার্ডওয়্যার স্টোর
(হার্ডওয়্যার সামগ্রী, ছোট যন্ত্রপাতি ও হাতিয়ার বিক্রেতা) ভগবানগঞ্জ, নারায়ণগঞ্জ।
বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস
(জুতা প্রস্তুতকারক ও বিক্রেতা) সদরঘাট, ঢাকা।
বেঙ্গল ইন্ডাস্ট্রিজ
(মোমবাতি প্রস্তুতকারক) ৫০ কেশব ব্যানার্জি রোড, ফরিদাবাদ, ঢাকা।
বেঙ্গল মিলস স্টোরস
(ডিলার ও আমদানিকারক— হার্ডওয়্যার, যন্ত্রপাতি, চাল ও তেলের কল, চা বাগানের দ্রব্যাদি, কলকারখানার প্রয়োজনীয় খুচরা যন্ত্র) ৫২ নওয়াবপুর রোড, ঢাকা।
বেঙ্গল ট্রেডিং হাউজ
(পুরনো কাপড় আমদানিকারক) ৩ সৈয়দ আওলাদ হোসেন রোড, ঢাকা।
বেঙ্গল ট্রাংক ফ্যাক্টরি
(স্টিলের ট্রাংক নির্মাতা) ১৮ বি দাস রোড, নারায়ণগঞ্জ।
বেঙ্গল সু স্টোর
(জুতা প্রস্তুতকারক ও জুতা তৈরির দ্রব্যসামগ্রীর ডিলার) ৫৪ ইসলামপুর রোড, ঢাকা।
বেঙ্গল রাবার ইন্ডাস্ট্রিজ
(রাবারের দ্রব্য প্রস্তুতকারক) তেজগাঁও শিল্প এলাকা, তেজগাঁও, ঢাকা।
বেঙ্গল রিভার সার্ভিস লিমিটেড
(স্টিমার সার্ভিস) ৪/৪ সিম্পসন রোড, ঢাকা।
বেঙ্গল প্যাকিং গুডস কোম্পানি
(কার্ড বোর্ড ও বাক্স নির্মাতা) ১১৩ হূষিকেশ দাস রোড, একরামপুর, ঢাকা।
বেঙ্গল এজেন্সিস লিমিটেড
(রঙ ও অনুরূপ শিল্প উপকরণ আমদানিকারক ও ডিলার) ১৩৪ মিটফোর্ড রোড, ঢাকা।
বেঙ্গল সোপ ফ্যাক্টরি
(সাবান কারখানা) ২ ইমামগঞ্জ, ঢাকা।
বেঙ্গল সোসাইটিজ
(কাপড় ব্যবসা) কালীবাজার, নারায়ণগঞ্জ।
ইস্ট বেঙ্গল ক্লথ স্টোর
(তৈরি পোশাক বিক্রেতা) ১০০ ইসলামপুর রোড, ঢাকা।
ইস্ট বেঙ্গল করপোরেশন
(মেডিকেল স্টোর) ১৪৭ নওয়াবপুর রোড, ঢাকা।
ইস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস
(স্টিলের ট্রাংক নির্মাতা) কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।
ইস্ট বেঙ্গল ফ্লাওয়ার মিলস
(আটা ও ময়দার কারখানা) ৩২ মৌলভীবাজার, ঢাকা।
ইস্ট বেঙ্গল গ্লাস স্টোরস
(কাচ, চীনামাটি ইত্যাদি সামগ্রী) ১৩১ মোগলটুলি, ঢাকা।
ইস্ট বেঙ্গল হার্ডওয়্যার স্টোরস
(হার্ডওয়্যার সামগ্রীর ডিলার) কালীবাজার, নারায়ণগঞ্জ।
ইস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিজ
(মেশিন ও হার্ডওয়্যার আমদানিকারক) ৪৪ ইমামগঞ্জ, ঢাকা।
ইস্ট বেঙ্গল আয়রন ওয়ার্কস
(স্টিলের আলমারি নির্মাতা) বি দাস রোড, নারায়ণগঞ্জ।
ইস্ট বেঙ্গল জুট বেলিং কোম্পানি
(পাট রফতানিকারক) নারায়ণগঞ্জ।
ইস্ট বেঙ্গল জুট সাপ্লাই সিন্ডিকেট লিমিটেড
(পাট ব্যবসায়ী গোষ্ঠী) নারায়ণগঞ্জ।
ইস্ট বেঙ্গল মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস
(বালতি, বোল নির্মাণকারী) ফুলবাড়িয়া, ঢাকা।
ইস্ট বেঙ্গল পারফিউমারি ওয়ার্কস
(সুগন্ধি প্রস্তুতকারক) ৭৫ রুইহাট্টা, ঢাকা
ইস্ট বেঙ্গল রিভার স্টিম সার্ভিস লিমিটেড
(স্টিমার সার্ভিস) ৪৪ রায় ঈশ্বরচন্দ্র শীল বাহাদুর স্ট্রিট, ঢাকা।
ফোন নম্বর ১৩৯।
ইস্ট বেঙ্গল সু স্টোরস
(বুট ও জুতা ব্যবসায়ী) ৯৪ ইসলামপুর রোড, ঢাকা।
ইস্ট বেঙ্গল সোসাইটি
(কাপড় ব্যবসায়ী) কালীবাজার, নারায়ণগঞ্জ।
ইস্ট বেঙ্গল সিলিকেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি
(সিলিকেট উত্পাদনকারী) নারায়ণগঞ্জ।
যে তালিকাটি উপস্থাপন করেছি, তা কেবল ঢাকা ও নারায়ণগঞ্জের; তালিকাটি অসম্পূর্ণ।
বেঙ্গলের আবেদন এখনো ফুরোয়নি। বেঙ্গল নামযুক্ত বহু ব্যবসাপ্রতিষ্ঠানের শনৈঃশনৈ উন্নতি হচ্ছে, যদিও নোজ ডাইভ দিয়েছে এরো বেঙ্গল এয়ারলাইন।
রমনাকে সঙ্গে নিয়ে তখনকার ঢাকা পৌরসভা ৬ দশমিক ২ বর্গমাইল এলাকার ওপর বিস্তৃত ছিল। আর ১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী লোকসংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৪৫৯।
১৯৫০-৫১ সালে পূর্ববাংলার বাজেটের আকার ছিল ৬২ কোটি ৮৫ হাজার টাকা।
তখন ঢাকা ও নারায়ণগঞ্জে ব্যাংকিং সেবা প্রদান করত—
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া লিমিটেড
কো-অপারেটিভ টাউন ব্যাংক
ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল কো-অপারেটিভ ব্যাংক
হাবিব ব্যাংক লিমিটেড
হিন্দ ব্যাংক লিমিটেড
ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া
লয়েডস ব্যাংক লিমিটেড
মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
ন্যাশনাল ব্যাংক অব ইন্ডিয়া লিমিটেড
স্টেট ব্যাংক অব পাকিস্তান
ত্রিপুরা মডার্ন ব্যাংক লিমিটেড
ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া লিমিটেড
ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক লিমিটেড।






