২০২৫-এর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের পার্টনার, জনপ্রিয় ব্র্যান্ড হাইসেন্স এক বছরের মধ্যেই বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২৫ সালে হাইসেন্স তাদের নতুন এয়ারকন্ডিশনার সিরিজ বাজারে নিয়ে এসেছে, যার ফুল ডিসি স্মার্ট ওয়াই-ফাই মডেলে রয়েছে দূর থেকে মোবাইল ফোনের মাধ্যমে এসি চালানোর সুবিধা। এছাড়া রয়েছে স্মার্ট কুল এবং স্মার্ট কম্প্যাক্ট টেকনোলজির এসি সিরিজ। নতুন তিনটি সিরিজের পাশাপাশি শিগগিরই হাইসেন্স বাজারে আনতে যাচ্ছে অন-অফ মডেল বা কমফোর্ট সিরিজ, যা ভোক্তাদের জন্য আরো সাশ্রয়ী হবে। হাইসেন্সের ১ টন, ১.৫ টন ও ২ টনের এসি রয়েছে। হাইসেন্সের আরো রয়েছে লাইট ইন্ড্রাস্টিয়াল এসি ও HVAC।

হাইসেন্স এয়ারকন্ডিশনারের ফুল ডিসি ইনভার্টার টেকনোলজি সর্বনিম্ন বিদ্যুৎ খরচ নিশ্চিত করে, ফলে ৬৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়।

হাইসেন্স এসিতে রয়েছে চারটি আলাদা স্লিপ মোড—কমন মোড, এল্ডার মোড, ইয়ংস্টার মোড ও চাইল্ড মোড। এ মোডগুলোর মাধ্যমে বাইরের তাপমাত্রার ওপর ভিত্তি করে ঘুমের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা যায়। হাইসেন্স এসিতে রয়েছে রিয়েল-টাইম মনিটরিং ও সেলফ ডায়াগনসিস সিস্টেম। এর রিমোট কন্ট্রোলে আছে টেম্পারেচার সেন্সর আই ফিল ফাংশন, যা রিমোট কন্ট্রোলের অবস্থানের ভিত্তিতে তাপমাত্রা সমন্বয় করে। স্মার্ট মোডে বাইরের তাপমাত্রার সঙ্গে সমন্বয় করে এসি ফ্যান অনলি, ড্রাই ও কুলিং তিনটি মোডে চলতে থাকে এবং ঘরের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। এছাড়া এতে রয়েছে গোল্ডেন হাইড্রোফিলিক ফিন, যা কনডেন্সারের জীবনকাল বাড়ায় এবং হিট ট্রান্সফার দক্ষতা বৃদ্ধি করে। এটি অ্যালুমিনিয়াম ফিনের চেয়ে বেশি টেকসই। হাইসেন্স এসির উন্নত প্রযুক্তি রেফ্রিজারেন্ট পাইপের লিকেজ ডিটেকশন করতে সক্ষম, ফলে ইনডোর ইউনিট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। হাইসেন্স এসির আরেকটি নতুন বৈশিষ্ট্য হলো ইনসেক্ট প্রিভেন্টিভ আউটডোর ইউনিট, যেখানে আউটডোর ইউনিটের বক্সটি সম্পূর্ণভাবে সিলড এবং এয়ার টাইট থাকে, ফলে বাইরে থেকে কোনো পোকামাকড় প্রবেশ করতে পারে না এবং এর ভেতরের PCB সুরক্ষিত থাকে।

হাইসেন্স এসিতে সুবিধামতো ডান বা বাম দিক দিয়ে ড্রেন লাইন ইনস্টল করার সুবিধা রয়েছে। এবং এসিতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট R32 ব্যবহার করা হয়েছে। এছাড়া হাইসেন্স এসিতে রয়েছে ফাস্ট কুলিং বা সুপার কুল মোড, যা সাধারণ এসির তুলনায় দ্রুত ঘরের বাতাস ঠাণ্ডা করে এবং আরামদায়ক তাপমাত্রা নিশ্চিত করে।

হাইসেন্সের যেকোনো সেবা ফেয়ার ইলেকট্রনিকসের মাধ্যমে প্রদান করা হয়। ফেয়ার ইলেকট্রনিকসের সব অথরাইজড ডিলার ও পার্টনারের তথ্য www.hisense.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অথরাইজড ডিলার ও পার্টনারদের মাধ্যমে হাইসেন্স বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে যেতে চায়। হাইসেন্স অস্ট্রেলিয়ায় গ্রাহক সন্তুষ্টির দিক থেকে এয়ারকন্ডিশনার ক্যাটাগরিতে ১ নম্বর অবস্থানে আছে। ইংল্যান্ড, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও চেক দেশগুলোয় হাইসেন্স এসি ১ নম্বর পজিশনে আছে।