আপনাদের ব্র্যান্ডের এসি প্রথম বাজারে এসেছিল কবে? বিক্রিতে আপনাদের প্রবৃদ্ধি কেমন?
মিনিস্টার এসি উৎপাদন করছে ২০১৭ সাল থেকে। এসি উৎপাদনের পর থেকেই আমাদের এসি বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইনভার্টার এবং নন-ইনভার্টার মিলিয়ে আমরা ১৮টি ভিন্ন মডেলের অধিক এসি উৎপাদন ও বাজারজাত করছি। আমাদের ইনভার্টার এসিতে রয়েছে ১২ বছরের গ্যারান্টি। উৎপাদনের সূচনালগ্ন থেকেই আমাদের এসির চাহিদা ব্যাপক।
বাংলাদেশে এসির ক্রেতা মূলত কোন শ্রেণীর মানুষ?
বর্তমানে এসিকে আর বিলাসবহুল পণ্য হিসেবে গণ্য করা হয় না, প্রচণ্ড গরম থেকে পরিত্রাণ পেতে এসির চাহিদা দিনদিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এখন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এসি ক্রয় করা যাচ্ছে। আবার কিস্তিতেও কেনার সুবিধা রয়েছে। এসব কারণে শুধু উচ্চবিত্ত বা মধ্যবিত্তরাই নয়, বরং স্বল্প আয়ের ক্রেতারাও এখন এসি কিনতে পারছেন। বর্তমানে এসি বাজারের বৃহৎ ক্রেতাগোষ্ঠী মূলত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। বিগত কয়েক বছরে এ ক্রেতাগোষ্ঠীর মাঝে বেশকিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলের পাশাপাশি এখন মফস্বল ও গ্রামীণ এলাকায়ও এসির চাহিদা দিনদিন ক্রমাগত হারে বাড়ছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসাসহ অন্যান্য উপাসনালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এখন এসি ব্যবহার করছে। এ পরিবর্তনগুলো দেখেই বোঝা যায়, এসির বাজার ক্রমেই গণমুখী হয়ে উঠছে এবং ভবিষ্যতে এটি আরো সম্প্রসারিত হবে।
বিশ্বের সর্বশেষ প্রযুক্তির সঙ্গে বাংলাদেশে তৈরি এসির পার্থক্য কতটা? আপনাদের এসির প্রযুক্তিগত দিকগুলো নিয়ে বলবেন?
বিশ্বের সর্বশেষ প্রযুক্তির সঙ্গে বাংলাদেশে তৈরি এসির প্রযুক্তিগত কোনো পার্থক্য নেই। দেশীয় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে এ ব্যবধান কমিয়ে তাদের মতোই অত্যাধুনিক পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।
সম্মানিত গ্রাহকদের রুচি-পছন্দ, ক্রমাগত প্রতিযোগিতা এবং চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা মিনিস্টার এসিতে নতুন নতুন প্রযুক্তি সংযোজন করছি। গ্রাহকদের সুবিধার্থে আমাদের এসিতে যেসব প্রযুক্তি সংযোজিত রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো:
ডুয়াল স্মার্ট ইনভার্টার প্রযুক্তি: এটির কারণে বিদ্যুৎ খরচ ৭৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় হয়।
মিনিস্টার এসি দিচ্ছে ১০০ শতাংশ সঠিক BTU-এর নিশ্চয়তা। আমাদের ১ টন এসিতে ১২০০০ BTU, ১.৫ টন এসিতে ১৮০০০ BTU, ২ টন এসিতে ২৪০০০ BTU রয়েছে। এখানে উল্লেখ্য যে বাজারে প্রচলিত অনেক নামি ব্র্যান্ডের এসিতে সঠিক BTU নেই, কিন্তু মিনিস্টার এসি এক্ষেত্রে ব্যতিক্রমী। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এসি ১০০ শতাংশ BTU-এর নিশ্চয়তা প্রদানের পাশাপাশি কোনো কোনো মডেলে অধিক BTU রয়েছে।
এছাড়া আমরা পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
আমাদের এসিতে ফাস্ট কুলিং/টার্বো কুলিং টেকনোলজি থাকায় রুমকে ১ মিনিটের মধ্যেই ঠাণ্ডা করতে সক্ষম। এছাড়া রয়েছে আইফিল টেকনোলজির মতো আপডেটেড সব ফিচার।
রয়েছে নয়েজ ফ্রি ফিচার, যা এসি ব্যবহার করার সময় কোনো শব্দ হয় না।
রয়েছে কোল্ড প্লাজমা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার টেকনোলজি, যার মাধ্যমে বাতাসের ব্যাকটেরিয়া ধ্বংস করে নির্মল বাতাস সরবরাহ করে।
এছাড়া অটো এরর ডিটেকশন টেকনোলজি থাকায় এসিতে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে থাকে।
বাসাবাড়িতে ব্যবহারের জন্য এখন কোন ধরনের এসির চাহিদা বেশি?
মিনিস্টারের রয়েছে ১৮টি ভিন্ন মডেলের অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ এসি। ইনভার্টার ও নন-ইনভার্টার দুই ধরনের ১ টন, ১.৫ টন, ২ টন, ৩ টন ও ৪ টনের এসি রয়েছে মিনিস্টারের। এগুলোর বাজারমূল্য ৪৪ হাজার ৯৯০ থেকে ১ লাখ ৮৯ হাজার টাকার মধ্যে। বর্তমানে বাসাবাড়িতে ব্যবহারের জন্য ৬০ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে ১.৫ টন ইনভার্টার এসির মডেলগুলোর প্রতি গ্রাহকদের আগ্রহ সবচেয়ে বেশি।
এসি বিস্ফোরণ নিয়ে এখন ক্রেতাদের একটা দুশ্চিন্তা দেখা যায়। এ রকম দুর্ঘটনা এড়াতে কী পরামর্শ দেবেন?
সাধারণ সময়মতো এবং সঠিকভাবে এসির সার্ভিসিং না করালে এসির বিস্ফোরণের আশঙ্কা থাকে। তাছাড়া নিম্নমানের এসি দুর্ঘটনার অন্যতম কারণ। বাজারে অনেক নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি এসিতে সয়লাব। এসব এসি বাসাবাড়িতে ব্যবহার করলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তাই গ্রাহকদের বলব, এসি ক্রয়ের আগে কোন ব্র্যান্ডের এসি কিনছেন এবং এর গুণগত মান ঠিক আছে কিনা তা ভালোভাবে যাচাই-বাছাই করার পর ক্রয় করবেন।
মিনিস্টার এসিতে R410A রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। এ গ্যাস দাহ্য নয়, তাই এসি বিস্ফোরণ হওয়ার সুযোগ নেই বললেই চলে। এছাড়া এ গ্যাস পরিবেশবান্ধব এবং CFC-মুক্ত হওয়ায় ওজোন স্তরের ক্ষতি করে না। এসি ব্যবহারের সময় দুর্ঘটনা এড়াতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও নিয়ম মেনে চলা উচিত। আমাদের মতো দেশে প্রচুর ধুলোবালি এবং ময়েশ্চার থাকার ফলে প্রতি চার মাসে একবার অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি সার্ভিসিং করানো উচিত। নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা উচিত। এতে এসির কুলিং কার্যকারিতা ঠিক থাকবে। এসির জন্য আলাদা সার্কিট ব্রেকার এবং ভালো মানের কেবল ব্যবহার করা উচিত।
এ ঈদে বা আসন্ন সময়ে এসি কিনতে ক্রেতাদের জন্য আপনারা কোনো বিশেষ অফার দিচ্ছেন কি?
আসন্ন ঈদ উপলক্ষে মিনিস্টার এসির সব মডেলে চলছে ৫ হাজার টাকা নিশ্চিত মূল্যছাড়সহ ফ্রি ইনস্টলেশন সুবিধা। এছাড়া মিনিস্টার এসি ক্রয় করলে সঙ্গে আরো পাচ্ছেন স্ক্র্যাচকার্ড আর কার্ড ঘষে কোটিপতি কিংবা লাখপতি হওয়ার সুযোগ এবং একটির সঙ্গে আরেকটি পণ্য ফ্রিসহ নিশ্চিত উপহার পাওয়ার অপূর্ব সুযোগ।





