বর্তমানে আপনারা কী ধরনের কমার্শিয়াল এসি সরবরাহ করেন?
আমরা বাজারে বিভিন্ন ধরনের কমার্শিয়াল এসি সরবরাহ করছি যেমন ক্যাসেট টাইপ এসি, জিএমভি সিরিজ (ভ্যারিয়েবল ফ্লো), ইউ-ম্যাচ সিরিজ ও সেন্ট্রাল চিলার। এগুলোর বিভিন্ন ধরনের বাণিজ্যিক স্থাপনার জন্য আলাদা আলাদা ক্ষমতা ও সুবিধা রয়েছে।
বাংলাদেশের বাজারে কমার্শিয়াল এসির চাহিদা কেমন?
বাংলাদেশে আধুনিক স্থাপনার সংখ্যা দিন দিন বাড়ছে। শপিং মল, হাসপাতাল, করপোরেট অফিস কিংবা গার্মেন্টস ফ্যাক্টরি সবখানেই শীতাতপ নিয়ন্ত্রণ এখন একটি অপরিহার্য চাহিদা। এসব স্থাপনা শুধু ঠাণ্ডা নয়, চায় এমন একটি সমাধান যা হবে বিদ্যুৎসাশ্রয়ী, দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য। এ ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে গ্রী নিয়ে এসেছে বিশ্বমানের কমার্শিয়াল এসি, যেখানে রয়েছে টেকসই প্রযুক্তি, কার্যকর পারফরম্যান্স ও আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রতিটি এসি ডিজাইন করা হয়েছে বড় পরিসরে দীর্ঘ সময় চালানোর উপযোগী করে, যাতে ব্যবহারকারী নিশ্চিন্তে ভরসা করতে পারেন দিনের পর দিন। গ্রী কমার্শিয়াল এসি তাই শুধু একটি যন্ত্র নয়, এটি আধুনিক স্থাপনাগুলোর নিরবচ্ছিন্ন স্বস্তি ও কর্মদক্ষতার এক নির্ভরযোগ্য সঙ্গী।
গ্রী কমার্শিয়াল এসিতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়?
গ্রী কমার্শিয়াল এসিতে ব্যবহৃত হয় সর্বাধুনিক ডিসি ইনভার্টার প্রযুক্তি, যা সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহার করে দীর্ঘ সময় চলতে সক্ষম। গ্রী কমার্শিয়াল এসি বিল্ট-ইন ইনভার্টার টেকনোলজিসমৃদ্ধ। এতে আছে বায়োলজিক্যাল ফিল্টার, ক্যাচইন ফিল্টার, সিলভার আয়রন ফিল্টার এবং ক্লোজসমা এয়ার পিউরিফিকেশন টেকনোলজি, যা বাতাস সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে সক্ষম। গ্রী এসির আই-ফিল টেকনোলজি ঘর ও শরীরের তাপমাত্রা সমন্বয় করতে সক্ষম। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। গ্রী এসিতে আছে আইডিয়াল টেমপারেচার প্রযুক্তি, যা অভ্যন্তরের তাপমাত্রাকে পরিবেশের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে।
বিশ্বের প্রথম বুস্ট ইনভার্টার কমপ্রেশার থাকায় গ্রী এসি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। গ্রী এসি ন্যানো টেকনোলজি জি বুস্ট কম্পেসর প্রযুক্তিসমৃদ্ধ। টি-৩ ওয়াকিং কন্ডিশনে এয়ার ফ্লো সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে, যা প্রয়োজনীয় শীতলতা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। মাত্র ৬০ সেকেন্ডে গ্রী এসি ভেতরে ২৭ ডিগ্রি এবং বাইরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে। এছাড়া গ্রী এসি বাইরের পরিবেশের ৬৮ ডিগ্রি তাপমাত্রায়ও চলতে সক্ষম। ডাবল এয়ার লোউভার প্রযুক্তি ৩৯ ফিট পর্যন্ত দূরত্বে ঘরের প্রতিটি কোণের পরিবেশ শীতল করে দেয়। গ্রী এসিতে আরো আছে সুইং ফাংশনসমৃদ্ধ থ্রি-ডি এয়ার ফ্লো প্রযুক্তি, যা ঘরের চারদিকে বাতাস প্রবাহিত করে। সর্বনিম্ন ৩৩ ডেসিবল কম শব্দে চলতে সক্ষম গ্রী এসিতে পরিবেশ থাকে শান্তিপূর্ণ। গ্রী এসি সাত ধাপে বাতাস প্রবাহ করে এবং চার ধাপে স্বয়ংক্রিয়ভাবে বাতাস ক্লিন এবং প্রবাহ করতে সক্ষম। গোল্ডেন ফিন ও অ্যান্টি কোরেশনসমৃদ্ধ কনডেনসার ও ইভাপোরেটরে সহজে মরিচা পড়ে না। ফলে কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে। ফায়ার প্রুপ সার্কিটের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। এছাড়া ব্যবহৃত হয়েছে জং প্রতিরোধী ফিন, যা দীর্ঘদিন ধরে এসিকে নতুন রাখে। সব মিলিয়ে গ্রীর এসিগুলো টেকসই, শক্তিশালী ও পরিবেশবান্ধব।
বড় স্থাপনা ও শিল্প খাতে গ্রী এসি ব্যবহারের সুবিধা কী? বিদ্যুৎসাশ্রয়ী হওয়ার জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়?
গ্রী কমার্শিয়াল এসি অফিস, হাসপাতাল, হোটেল, শপিং মল বা কারখানার মতো বড় জায়গায় খুব কার্যকর। এ এসি ডিসি ইনভার্টার প্রযুক্তির মাধ্যমে দ্রুত ঠাণ্ডা করে। স্মার্ট সেন্সর ও অ্যালগরিদম-ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এটি প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, যা প্রতিষ্ঠানগুলোর মাসিক বিদ্যুৎ খরচ অনেকটাই কমিয়ে দেয়। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়ে বিশ্বে ২০০টিরও অধিক দেশে ৩০ কোটির বেশি গ্রাহক গ্রী এসি ব্যবহার করছে। গ্রী বিশ্বব্যাপী রেসিডেনসিয়াল এসি, অল ইনভার্টার কন্ট্রোল মাল্টি ভিআরএফ এবং ম্যাগনেটিক বিয়ারিং চিলার এয়ারকন্ডিশনিং সিস্টেম তৈরি ও বাজারজাত করছে। গ্রী বার্ষিক ৭ দশমিক ৫ কোটি সেট সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম উৎপাদন করছে। গ্রীর মাল্টি ভিআরএফ সিস্টেম বিশ্বের অধিকাংশ বড় বড় প্রকল্প, পার্লামেন্ট হাউজ, এয়ারপোর্ট, মোটেল, সুউচ্চ টাওয়ার, বৃহৎ করপোরেট অফিস, বহুতল ভবন, হাসপাতাল ও শিল্প-কলকারখানায় ব্যবহার করা হচ্ছে। বিগত ১৯ বছর ধরে গ্রী একটানা বিশ্বের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনারের স্বীকৃতি পেয়ে আসছে।
গ্রী এসি উৎপাদনে কোন দেশীয় প্রযুক্তি ও উপকরণ ব্যবহৃত হয়? স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার বিষয়ে কতটা গুরুত্ব দেয়া হয়?
গ্রী তাদের নিজস্ব উন্নত ও স্মার্ট চীনা প্রযুক্তিতে এসি তৈরি করে। প্রতিটি ইউনিটে ব্যবহৃত হয় উচ্চগতির শক্তিশালী মোটর, টেকসই ধাতব যন্ত্রাংশ এবং ঘর্ষণহীন ডিজাইন—যা দীর্ঘমেয়াদে ক্ষয় কমায় এবং কার্যকারিতা বাড়ায়। প্রতিটি এসি একাধিক পর্যায়ের মান যাচাইয়ের মধ্য দিয়ে বাজারে আসে, তাই এগুলো অনেক বেশি টেকসই ও নির্ভরযোগ্য। গ্রী এসিতে ডিহিউমেডিফিকেশন অপশন সংযোজন হয়েছে। প্রতিটি গ্রী এসির মধ্যে ফিল্টার দেয়া আছে। এ ফিল্টারের কারণে বাতাস দূষিত হয় না, ব্যাকটেরিয়া-ভাইরাস দূর করে। অনেকে অ্যাজমাজনিত কারণে এসি ব্যবহার করতে পারে না। এর জন্য গ্রী এসিতে মাল্টিফাংশন ফিচার আছে। গ্রী এসিতে পরিবেশবান্ধব এবং সর্বাধিক নিরাপত্তার আর-৩২ গ্যাস ব্যবহার করা হয়। প্রতিটি এসি এমনভাবে ডিজাইন করা যাতে দেশের পরিবেশের সঙ্গে মানানসই এবং সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী হয়।
গ্রী কমার্শিয়াল এসির বিক্রয়োত্তর সেবা ও ওয়ারেন্টি কাভারেজ সম্পর্কে বলবেন।
সারা বাংলাদেশে আমাদের প্রায় সাড়ে চার হাজার দক্ষ টেকনিশিয়ান কাজ করছে। বিক্রীত সেবার মধ্যে আমরা গ্রী কমার্শিয়াল ইনভার্টার এসির কমপ্রেশারে দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি, অন্যান্য পার্টসের এক বছরের ওয়ারেন্টি এবং এক বছরের ফ্রি সার্ভিসিং সুবিধা। ক্রয়ের এক বছরের মধ্যে আমরা গ্রাহককে একটি ফ্রি সার্ভিস দিয়ে থাকি। সেই সঙ্গে আমাদের রয়েছে হান্টিং নাম্বার ১৬৬৪৯ কল সেন্টার সেবা। যেকোনো সেবার জন্য গ্রাহকেরা ওই নাম্বারে কল করলে আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে থাকি। গ্রাহকসেবায় গ্রী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এবং নির্ধারিত সময়ের মধ্যে দক্ষ টেকনিশিয়ান পাঠিয়ে সেবা নিশ্চিত করে। বিক্রয়োত্তর সেবার মানের কারণেই গ্রাহকরা গ্রীর প্রতি আস্থাশীল।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে গ্রী কমার্শিয়াল এসির অবস্থান কেমন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
বাংলাদেশের বাজারে ইলেক্ট্রো মার্টের মাধ্যমে গ্রী ব্র্যান্ড এখন একটি নির্ভরযোগ্য নাম। আধুনিক প্রযুক্তি, উন্নত ফিচার এবং বিশ্বমানের পণ্য ও সেবার কারণে এটি শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। ভবিষ্যতে গ্রী আরো স্মার্ট ও বিদ্যুৎসাশ্রয়ী এসি মডেল বাজারে আনবে এবং শিল্প খাতে এসির ব্যবহার সহজতর করতে নতুন উদ্যোগ গ্রহণ করবে। বর্তমানে গ্রী বিশ্বের ২০০টিরও বেশি দেশে রফতানি হচ্ছে এবং বিশ্বের নম্বর ওয়ান এসি ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
কমার্শিয়াল এসি ব্যবহারে ও রক্ষণাবেক্ষণে কী কী প্রয়োজন হয়?
কমার্শিয়াল এসি ব্যবহারে ইনস্টলেশন খুব গুরুত্বপূর্ণ, যা দক্ষ টেকনিশিয়ান দ্বারা করানো উচিত। প্রতিনিয়ত পরিষ্কার রাখা, ফিল্টার পরিবর্তন এবং গ্যাস লেভেল পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসির আয়ু বাড়ে, কার্যকারিতা ঠিক থাকে এবং বিদ্যুৎ খরচও কমে।
আপনার ব্র্যান্ডের কী ধরনের বিশেষ সুবিধা রয়েছে?
গ্রী এসির জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এর বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি। এর টেকসই নির্মাণশৈলী দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে এবং সর্বনিম্ন শব্দে চলার কারণে শান্ত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। শুধু তাই নয়, গ্রী এসিতে রয়েছে আধুনিক স্মার্ট ফিচার, যা ব্যবহারকারীকে দেয় আরো সুবিধাজনক ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। গ্রী বিক্রয়োত্তর সেবা ও ওয়ারেন্টির দিক থেকেও খুব ভালো। দীর্ঘমেয়াদি গ্যারান্টি, দক্ষ টেকনিশিয়ান সাপোর্টের মাধ্যমে গ্রী নিশ্চিত করে গ্রাহকের পরিপূর্ণ সন্তুষ্টি। প্রতিযোগিতামূলক দামে উন্নত প্রযুক্তি সরবরাহ করে গ্রী আজ তাই দেশের শীর্ষস্থানীয় এসি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ছবি: গ্রী





