২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর এসেছে। ইন্টারনেটসেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ ২ থেকে কমিয়ে দেড় শতাংশ নির্ধারণ করা হয়েছে। গতকাল বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ইন্টারনেটসেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের স্থলে ৫ শতাংশ করা হয়েছে। সিকিউরিটিজের সুদ থেকে উৎসে কর কর্তনের হার ৫ শতাংশের স্থলে ১০ শতাংশ করা হয়েছে।’
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর এসেছে। ইন্টারনেটসেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।










