২০২৫-২৬ অর্থবছরে এ খাতে সংশোধিত বাজেট ছিল ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, ‘মৎস্য ও প্রাণিজাত পণ্যের উৎপাদন ও রফতানি জোরদার করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নেয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫৬ লাখ ৩৫ হাজার টন মৎস্য উৎপাদন।’
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ২ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।










