আগের অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৯ হাজার ৬৯ কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী।’