স্বাধীনতা, গণতন্ত্র, উদ্ভাবন ও মানবিক মর্যাদার যে আদর্শ যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রার ভিত্তি, তা আজও বিশ্বকে অনুপ্রাণিত করে। ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে আমরা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পারস্পরিক সম্মান, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আগামী দিনে আরো শক্তিশালী হবে, এটাই আমাদের প্রত্যাশা।