নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই) আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের প্রথম কোনো বিজনেস স্কুল। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি) দ্বারা এটি অনুমোদিত। ২০১৫ সালে এ স্বীকৃতি অর্জন করে এসবিই। এসিবিএসপি অ্যাক্রেডিটেশন পাঠদানের শ্রেষ্ঠত্বেরই স্বীকৃতি। এ প্রোগ্রামগুলো চাকরির বাজারের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত করছে। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধীনে রয়েছে বেশ কয়েকটি বিভাগ ও প্রোগ্রাম—অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, ইকোনমিকস, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস এবং বিবিএ, ইএমবিএ ও এমবিএ প্রোগ্রাম।
এসবিই যুক্তরাজ্যের চার্টার্ড অ্যাসোসিয়েশন অব বিজনেস স্কুলসের (সিএবিএস) সদস্য। ২০২০ সালে বাংলাদেশের প্রথম বিজনেস স্কুল হিসেবে এ সদস্যপদ লাভ করে। ফলে এসবিই এখন যুক্তরাজ্যের বেশির ভাগ নামিদামি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ডিগ্রির মতোই বিবেচিত হয়। সিএবিএস সদস্যপদ শিক্ষকদের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করার জন্য জনসংযোগে অবদান এবং বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতির মান পূরণে সহায়তা করে।
স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস ব্যবসায় শিক্ষায় বিশ্বব্যাপী উৎকর্ষের জন্য অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুলস অব বিজনেস (এএসিএসবি) স্বীকৃতি অর্জনের পথেও যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই এএসিএসবি অ্যাক্রেডিটেশন বিশ্বব্যাপী সর্বাধিক স্বীকৃত ও সমাদৃত অ্যাক্রেডিটেশন হিসেবে পরিচিত। এসবিই অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ) কর্তৃক প্রদত্ত সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম (এসএকিউএস) স্বীকৃতি অর্জনের পথে অগ্রগতি হয়েছে। এসএকিউএস হলো ব্যবসায় স্কুলের জন্য পরামর্শদান, মান উন্নয়ন এবং মান নিশ্চিতকরণ এবং স্বীকৃতির জন্য একটি বিশ্বব্যাপী মানদণ্ডপ্রাপ্ত ব্যবস্থা।
এছাড়া এনএসইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল (বিএইটিই) এডুকেশন কর্তৃক স্বীকৃত। এটি ২০২৩ সাল থেকে ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ স্বাক্ষরকারী প্রতিষ্ঠান। প্রথমবারের ২০১৭ সালের মে মাসে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল v1-এর অধীনে বিএইটিই থেকে তাদের স্বীকৃতি লাভ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ। পরবর্তী সময়ে এ দুটি প্রোগ্রামই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল v1-এর অধীনে স্বীকৃতি লাভ করে। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি বাংলাদেশে প্রথম যেটি বিএইটিইর আউটকাম বেজড অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল অনুযায়ী স্বীকৃত। প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে আইইবি কর্তৃক অনুমোদিত। এটি ২০১৯ সাল থেকে কার্যকর।





