গ্রাহকরা পাশে থাকলে গ্লোবাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না

আমি যখন ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি তখন দেশে শুধুই সরকারি মালিকানাধীন ব্যাংক ছিল। ১৯৭৬ সালে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে আমার চাকরি জীবন শুরু হয়। ওই সময় ব্যাংকিং ছিল কেবলই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনানির্ভর।