একটি সিলিন্ডার ভোক্তার দোরগোড়ায় পৌঁছানোর আগে কী ধরনের মাননিয়ন্ত্রণ পরীক্ষা সম্পন্ন হয়, কীভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়—এসব বিষয় এখন ভোক্তার কাছেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ফ্রেশ এলপিজির বোতলজাত ও বাজারজাতকারী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) কাছে নিরাপত্তা কেবল একটি পূর্বশর্ত নয়, বরং ভোক্তার আস্থার মূল ভিত্তি। এ কারণেই প্রতিষ্ঠানটি সিলিন্ডার উৎপাদন, গ্যাস রি-ফিলিং, সংরক্ষণ, পরিবহন ও সরবরাহের প্রতিটি ধাপে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আসছে। ফলে অল্প সময়ের মধ্যেই ব্র্যান্ডটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এলপিজি সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অত্যাধুনিক নিজস্ব সিলিন্ডার উৎপাদন প্লান্ট থাকায় প্রতিটি সিলিন্ডার একাধিক কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যায়, যার মধ্যে এক্স-রে টেস্ট, কেমিক্যাল টেস্ট, টেনসাইল টেস্ট, হাইড্রো টেস্টসহ বিভিন্ন মাননিয়ন্ত্রণ পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। পাশাপাশি প্রতিটি সিলিন্ডার নির্দিষ্ট সময় পরপর পুনঃপরীক্ষার মাধ্যমে যাচাই করে পুনরায় বাজারজাত করা হয়।

বাংলাদেশের এলপিজি বাজার প্রায় সম্পূর্ণই আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারের যেকোনো পরিবর্তনের প্রভাব সরাসরি সাপ্লাই চেইনের ওপর পড়ে। সৌদি আরামকো প্রতি মাসে Contract Price (CP) নির্ধারণ করে থাকে, যার ওপর ভিত্তি করেই এলপিজির মূল্য কাঠামো নির্ধারিত হয়। বিগত কয়েক মাসের চ্যালেঞ্জিং বৈশ্বিক পরিস্থিতিতেও ফ্রেশ এলপিজি তার শক্তিশালী সাপ্লাই চেইন সিস্টেম, উৎপাদন সক্ষমতা এবং দেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউশন কাভারেজের মাধ্যমে ভোক্তার কাছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

03

দেশজুড়ে গড়ে ওঠা এ সুসংগঠিত লজিস্টিকস ও ডিস্ট্রিবিউশন অবকাঠামোর ফলে ফ্রেশ এলপিজি সারা বছর একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করে আসছে। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতেই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।

তবে প্রতিষ্ঠানটি মনে করে, নিরাপদ এলপিজি ব্যবহারের জন্য শুধু উন্নত প্রযুক্তি ও অবকাঠামোই যথেষ্ট নয়; পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রতিষ্ঠানটির নিজস্ব দক্ষ প্রকৌশল ও কারিগরি সহায়তা দল রয়েছে, যারা গ্রাহকদের ইনস্টলেশন, নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক সহায়তা প্রদান করে থাকে। পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণীর গ্রাহকের জন্য সচেতনতামূলক কর্মসূচি ও নিরাপত্তাবিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।

নিরবচ্ছিন্নভাবে বাজারে সিলিন্ডার সরবরাহের মাধ্যমে ফ্রেশ এলপি গ্যাস দেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন গ্রাহক সেগমেন্ট তৈরি করছে, যেখানে এখনো অনেকেই কাঠ, লাকড়ি, কয়লা, কেরোসিনসহ প্রচলিত জ্বালানির ওপর রান্নার জন্য নির্ভরশীল। এসব জ্বালানি একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, অন্যদিকে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি নিরাপদ ও গ্রিন জ্বালানির ব্যবহার বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম এবং সাশ্রয়ী মূল্যনীতির ওপর গুরুত্ব দিচ্ছে। ব্যবসার শুরু থেকেই প্রতিষ্ঠানটি সিলিন্ডার বিক্রিতে উল্লেখযোগ্য ভর্তুকির মাধ্যমে এ পরিবর্তনকে ত্বরান্বিত করার চেষ্টা করে যাচ্ছে।

তাই নিরবচ্ছিন্ন সরবরাহ, নিরাপত্তা ও আস্থার প্রতীক ফ্রেশ এলপি গ্যাস।