সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বৈশ্বিক মার্কেটে সব ধরনের জ্বালানির মূল্য ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় বাংলাদেশে এলপিজি সিলিন্ডারের দাম যথেষ্ট বেড়েছে।

ফলে সংসার পরিচালনায় আমাদের মা-বোনদের কষ্ট বেড়েছে। বিষয়টি বিবেচনায় গত এপ্রিলে প্রধানমন্ত্রী যশোরের একটি জনসভা থেকে দ্রুত এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর দ্রুত কর্মসূচি বাস্তবায়নে আমাদের মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ জোর প্রস্তুতি নিচ্ছে।

আমাদের মূল উদ্দেশ্য প্রতিটি পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করা।

এজন্য বেসরকারি উদ্যোক্তাদের সরকার যেমন সব ধরনের নীতি সহযোগিতা দিতে চায়, তেমনি তাদের সঙ্গে একত্রে কাজও করতে চায়।