আমার খুব প্রিয় একটা কোট আছে। যেটা অনেক সময় বলা হয় ভলতেয়ার বলেছিলেন। এটা বলেছিলেন রাউনিং বিয়েট্রিস হল। তিনি ফ্রেন্ডস অব ভোল্টে বইয়ে বলেছিলেন, ‘আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য ডেথ ইউর রাইট টু সে ইট’। অর্থাৎ আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, আপনি যেটা বলছেন আমার সম্পর্কে বলছেন বা আরেকজনের সম্পর্কে বলছেন। কিন্তু সেটা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি লড়ব আপনার পক্ষে। আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা যারা বাংলাদেশে ব্যবসা করি, আমরা চাই যে বাংলাদেশে সুস্থ, পেশাদারত্বসম্পন্ন গণমাধ্যম কাজ করুক। এটা হলেই জবাবদিহি বাড়বে। আমরা সারা বাংলাদেশের সকল স্তরে—সামনে যে নির্বাচন আসছে, সেখানে যেন মানুষ নির্ভয়ে কথা বলতে পারে, এ অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি।
এটা আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। এ আশায় আমরা বাংলাদেশে আছি এবং থাকব।










