বা অর্থনীতির জাগরণ বলেন, পুনর্জাগরণ বলেন অথবা গতিপ্রবাহ, প্রাণপ্রবাহ বলেন, এর মধ্যে এসএমইর ভূমিকা অপরিসীম। কারণ এসএমই অর্থনীতির যে অংশটাকে প্রতিনিধিত্ব করে, এটার মধ্যে যদি প্রাণপ্রবাহ না থাকে বা যথাযথ অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে, তাহলে অর্থনৈতিক সুফলটা আপনি কখনই কোনো জাতির কাছে পৌঁছাতে পারবেন না।
এদের পৃষ্ঠপোষকতায় আমাদের এ বাজেটে ২০০০ কোটি টাকার এসএমইর জন্য বরাদ্দ করা হয়েছে। ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় এতদিন পর্যন্ত ৩০০ কোটি টাকার একটা বরাদ্দ ছিল। সেটাকে এক লাফে বাড়িয়ে আমরা ২০০০ কোটি টাকা করেছি। আর এসএমইকে আরো বেগবান করার জন্য বিসিকের অনেক জায়গায় যেখানে আগে বিসিকের শিল্প পার্ক ছিল, সেখানে আমরা নতুন করে শিল্প পার্ক করছি। যেমন পাবনার ঈশ্বরদীতে একটা নতুন করে ২০০ একরের শিল্প পার্ক। সিলেটে নতুন করে আরেকটা ২০০ একর শিল্প পার্ক। সৈয়দপুরে আরেকটা শিল্প পার্ক।
এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিসিকের আওতায় নতুন শিল্প পার্ক করছি। যাদের জন্য এ কর্মযজ্ঞ, সে অংশটাই হলো এসএমই অংশ। এমএসএমই খাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনে বৈচিত্র্য আনা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব। এ খাতের উন্নয়নে সরকার সহায়ক ভূমিকা পালন অব্যাহত রাখবে।










