ঈদুল ফিতর উপলক্ষে মিরপুরে টিএমএসএসের প্রধান কার্যালয়ে ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য মো. মামুন হাসান।

বিশেষ অতিথি ছিলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন, বাংলাদেশ সচিবালয়ের অফিসার ইনচার্জ আব্দুল কাদের, কাফরুল থানা বিএনপির সদস্য আহসান উল্লাহ হাসান এবং কাজীপাড়া বাড়ির মালিক সমিতির সদস্য ও মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কবির হোসেন মিন্টন।

এছাড়া টিএমএসএস উপদেষ্টা প্রফেসর ড. সনজন কে দাস, উপদেষ্টা মো. আব্দুস সালাম ভূঁইয়া, পরামর্শক মো. নুরুল ইসলাম, নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম, উপ-নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের, পরিচালক ড. ফাতেমা খাতুন (রিমা), সেক্টর প্রধান ড. নিগার সুলতানা, পরিচালক মো. আবুল বাশার ভূঁইয়া, সেক্টর প্রধান জাহিদ খান, ডোমেইন প্রধান শাকিল বিন আজাদ, যুগ্ম-পরিচালক খান সিরাজুল ইসলাম, আজীবন সদস্য অসিম কুমার ঘোষসহ টিএমএসএস কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নকারী হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক ড. ফাতেমা খাতুন (রিমা)। উপস্থিত স্থানীয় দুস্থ অসহায় ১ হাজার জনের মাঝে টিএমএসএসের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও গত ৩০ মার্চ বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস ফাউন্ডেশন অফিসে স্থানীয় দুস্থ অসহায় ৩০ হাজার জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।