আজ ২৬ মার্চ ২০২৫। এদিনে ঘটে গেছে ইতিহাসের তাৎপর্যপূর্ণ কিছু ঘটনা। জন্ম নিয়েছেন বিশিষ্টজন; মৃত্যুবরণ করেছেন কেউ কেউ। একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিন।

ঘটনা

১৭৭৪: কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।

১৮৮৫: নিউইয়র্কে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের জন্য ফিল্ম প্রস্তুত শুরু।

১৯৭১: বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।

১৯৯২: বাংলাদেশ-ভারত তিন বিঘা নিয়ে চুক্তি সই।

২০১৫: গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করার রেকর্ড৷

জন্ম

১৮৯৩: ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ।

১৯২৬: খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৯৭৩: লরেন্স ‘ল্যারি’ পেইজ মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা এবং গুগলের সহপ্রতিষ্ঠাতা।

মৃত্যু

১৮২৭: লুড‌উইগ ভ্যান বিটোফেন, জার্মান সুরকার ও পিয়ানো বাদক।

১৯৭১: আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশি শিক্ষাবিদ।

১৯৭১: গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশি বুদ্ধিজীবী।