দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ এপ্রিল) সকাল ১১টায় নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান কীটতত্ত্ব বিভাগ, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), প্রধান আলোচক ছিলেন মো. গোলাম রব্বানী, প্রভাষক, ইংরেজি বিভাগ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, মূল পৃষ্ঠপোষকতায় ছিলেন ইঞ্জিনিয়ার ইফতিয়ার ইসান প্রতিষ্ঠাতা সভাপতি, দিগন্ত ফাউন্ডেশন ও সুমাইয়া আক্তার সুইটি, সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট, এডুকর্প।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, মেধার প্রকৃত পরিস্ফুরণ ছাড়া কখন‌ই কোনো জাতি উন্নতভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। জাতির সার্বিক উন্নয়নে মেধার চর্চা ও বিকাশ অনস্বীকার্য বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।